1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা অনুষ্ঠিত চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত

বান্দরবানে ঈদের ছুটিতে পর্যটকদের ঢল

  • পোস্টিং সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

মোঃ নাজমুল হুদাঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটিতে পাহাড়, মেঘ আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশি পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে বান্দরবানের বিভিন্ন পর্যটন কেন্দ্রে।

মঙ্গলবার (১০ জুন) জেলার নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি ও রুমার বগালেকসহ জনপ্রিয় পর্যটন স্পটগুলো ঘুরে এমন চিত্র দেখা যায়।

বাংলাদেশের তিন পার্বত্য জেলার অন্যতম বান্দরবান প্রকৃতিপ্রেমী ভ্রমণপিপাসুদের জন্য এক স্বর্গরাজ্য। আঁকাবাঁকা পথ, উঁচুনিচু সবুজ পাহাড়, ঝর্ণা, জলপ্রপাত আর নদ-নদীর মিলনে গঠিত এই জেলা পর্যটকদের জন্য সবসময়ই আকর্ষণীয়।

ঢাকা থেকে ১০ জনের একটি বাইক রাইডার টিম নিয়ে আসা পর্যটক হাফিজুর রহমান বলেন, “দীর্ঘদিন পর প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে পেরে ভালো লাগছে। আশা করছি সামনে কেওক্রাডং ও চিংড়ি ঝর্ণার মতো জায়গাগুলোও পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।”

প্রথমবার বান্দরবান ঘুরতে আসা মো. হিমু রায়হান বলেন, “সবুজে ঘেরা পাহাড়ের সৌন্দর্য সত্যিই অসাধারণ। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর খোলা হওয়ায় কিছুটা থাকা-খাওয়ার সমস্যা হচ্ছে।”

হলিডে ইনন ও ইকোসেন্স রিসোর্টের মালিক জাকির হোসেন জানান, “বর্ষার শুরুতে পাহাড় আর মেঘের অপরূপ দৃশ্য দেখতে অনেক পর্যটক আসছেন। ইতোমধ্যে ৯ ও ১০ জুন পর্যন্ত আমাদের রিসোর্টগুলো শতভাগ বুকড রয়েছে বলে জানান তিনি।

হোটেল গ্র্যান্ড ভ্যালির ম্যানেজার মো. ইসমাইল হোসেন সুমন বলেন, “ঈদের দীর্ঘ ছুটিকে ঘিরে ১০ জুন পর্যন্ত আমাদের সব রুম বুকড। এবার পর্যটকদের উপস্থিতি আশানুরূপ, যা পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ী ও কর্মচারীদের মধ্যে সন্তুষ্টি এনেছে।”

বান্দরবান হোটেল-মোটেল ও রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং হোটেল ‘আরণ্য’র মালিক মো. জসিম উদ্দিন জানান, “বান্দরবান সদরের ৭৩টি হোটেল ও রিসোর্টে প্রায় ৫ হাজার পর্যটক ধারণ ক্ষমতা রয়েছে। ৯ ও ১০ জুন পর্যন্ত সবগুলো বুকিং সম্পন্ন হয়েছে।”

এদিকে বান্দরবান ট্যুরিস্ট রিজিয়নের পুলিশ সুপার (এসপি) হাসান ইকবাল চৌধুরী জানান, টানা ঈদের ছুটিতে জেলায় প্রচুর পর্যটকের আগমন ঘটেছে। দেবতাখুম, নীলাচল, মেঘলা, শৈলপ্রপাত, চিম্বুকসহ গুরুত্বপূর্ণ স্পটগুলোতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে দুই শিফটে ট্যুরিস্ট পুলিশ মোতায়েন রয়েছে। তিনি সকল পর্যটককে নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমণের জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com