1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত সিঙ্গাপুরে আন্তর্জাতিক এসজিপিতে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিষ্ফোরণে কিশোর নিহত মালয়েশিয়া নেয়ার প্রলোভনে চকরিয়ায় ৪ কিশোর অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি চকরিয়ায় সাব-স্টেশন কর্মচারীদের বেতনের ১৯ লাখ টাকা লুটের ঘটনায় একজন গ্রেফতার দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ ৫জন গ্রেফতার ঈদগাঁওতে ট্রাকভর্তি ১০টি বার্মিজ গরু জব্দ, চালক গ্রেপ্তার মহাসড়কের মালুমঘাটে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় ট্রলি চালক নিহত লামায় অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান, ৫ শ্যালো মেশিন ও বালু জব্দ

মডেল মসজিদগুলো মূল্যবোধ প্রতিষ্ঠায় ইতিবাচক ভুমিকা রাখবে- ধর্ম উপদেষ্টা

  • পোস্টিং সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫

মোঃ নাজমুল হুদাঃ মডেল মসজিদ স্থাপিত হলে ইসলামিক সমাজের উন্নয়ন, নৈতিকতার বিকাশ ও মূল্যবোধ প্রতিষ্ঠায় ইতিবাচক ভুমিকা রাখবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (৫জুলাই) সকাল ১০ টায় বান্দরবান সদর উপজেলার মেঘলা মডেল মসজিদের ভিত্তিফলক উন্মোচন কালে এ কথা বলেন। তিনি বলেন, শান্তি প্রশান্তির খোঁজে মানুষ মসজিদে আসেন।মানুষ এবাদত ও নামাজ মূখী হলে সমাজে অপরাধ প্রবনতা হ্রাস পায়। নামাজ মানুষকে অশ্লীলতা ও গরহিত কাজ থেকে রক্ষা করে।আমরা বিশ্বাস করি, মসজিদের মাধ্যমে নৈতিকতা মূল্যবোধ ভ্রতৃত্ববোধ সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা সমাজের কাছে পৌঁছে যাবে বলে উল্লেখ করেন তিনি।

এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, বান্দরবানের প্রবেশদ্বার ও জনপ্রিয় পর্যটন কেন্দ্রের পাশে সুন্দর এই মডেল মসজিদ স্থাপন হবে সেটা ভাবতেই আনন্দ বোধ হয়। এছাড়া দীর্ঘদিন ধরে বিশেষ করে সাতকানিয়ার লোকজন ও এই অঞ্চলের মানুষ ভ্রাতৃত্ববোধ নিয়ে সহঅবস্থানে বসবাস করে আসছে।ধর্মীয় অনুশাসন, নৈতিকতার ও সামাজিক মূল্যবোধ সৃষ্টিতে এই মসজিদ অগ্রনী ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করেন।

অন্যদের মধ্যে উপস্থিতি ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল আওয়াল,ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান, গণপূর্ত অধিদপ্তরেরর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মোঃ শহিদুল আলম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি,পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ও বান্দরবান পৌর প্রশাসক এসএম মনজুরুল হকসহ অনেকেই।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com