1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত চকরিয়ায় প্রধান শিক্ষকের ৪ লাখ টাকা ছিনতাই, মারধরের অভিযোগ পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার লামায় পাহাড়ধসে নিহতদের পরিবারের পাশে এমপি সাচিং প্রু জেরি বমু বিলছড়িত পশ্চিম পাড়ায় টিপুর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

লামায় নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • পোস্টিং সময় : রবিবার, ৩ মে, ২০২৬

মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবানের লামায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে, ২০২৬) লামামুখ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন করা হয়।

এতে তথ্য অফিস, লামা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামামুখ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সাহাব উদ্দিন।

অনুষ্ঠানে ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি, নৈতিক অবক্ষয়, মানবিক ও ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক অবক্ষয় রোধসহ বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে বর্ণিত বিষয়গুলোর ওপর ভিত্তি করে চলচ্চিত্র প্রদর্শন করা হয়। চলচ্চিত্র প্রদর্শন শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা, শিক্ষার্থীদের নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও দায়িত্ববোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে মোট ৬ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে ৩ জনকে মহামূল্যবান বৃক্ষ এবং অপর ৩ জনকে লাঞ্চ বক্স প্রদান করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com