1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত চকরিয়ায় প্রধান শিক্ষকের ৪ লাখ টাকা ছিনতাই, মারধরের অভিযোগ পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার লামায় পাহাড়ধসে নিহতদের পরিবারের পাশে এমপি সাচিং প্রু জেরি বমু বিলছড়িত পশ্চিম পাড়ায় টিপুর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

রুপসীপাড়াতে শিক্ষা পদক প্রতিযোগিতা: কুইজ, ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী সম্পন্ন

  • পোস্টিং সময় : বুধবার, ২০ মে, ২০২৬

মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবানের লামা উপজেলার ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে,২০২৬ ইং,) সকাল ১০টায় রুপসী পাড়া স্কুল মাঠে রুপসী পাড়া ইউনিয়নের সকল বিদ্যালয়ের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন ও বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপসী পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ শাহ আলম।
রুপসী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ আব্দুল মুমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা মোঃ আব্দুল মান্নান মেম্বার, লামা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ পিন্টু মিয়া, রুপসী পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়ের এসএমসি কমিটির সাবেক সভাপতি ফজলু মিয়া,দাতা সদস্য মতিউর রহমান,লামা প্রেস ইউনিটির সভাপতি সি.সাংবাদিক মোঃ নাজমুল হুদা, প্রধান শিক্ষকগণ ক্রমাগত মোঃ খালেকুজ্জামান, খালেদা বেগম,সুভাস দেসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

‎‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুপসী পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ আলম বলেন, শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীল বিকাশে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি খেলাধুলা, কুইজ ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের চেতনা গড়ে তোলে।

‎‎তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে যুগোপযোগী ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম। আজকের শিশুরাই আগামী দিনের দক্ষ নেতৃত্ব ও দেশের ভবিষ্যৎ সম্পদ।

‎‎

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com