1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত চকরিয়ায় প্রধান শিক্ষকের ৪ লাখ টাকা ছিনতাই, মারধরের অভিযোগ পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার লামায় পাহাড়ধসে নিহতদের পরিবারের পাশে এমপি সাচিং প্রু জেরি বমু বিলছড়িত পশ্চিম পাড়ায় টিপুর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

লামায় চালককে ছুরিকাঘাত করে সিএনজি নিয়ে পালাল ডাকাত দল

  • পোস্টিং সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

মোঃ নাজমুল হুদা,লামা:

বান্দরবানের লামা উপজেলার ফাইতং-গজালিয়া সড়কের বদরটিলা এলাকায় যাত্রী সেজে এক চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত সিএনজি চালক নুরুল আলম লামা পৌরসভার ১নং ওয়ার্ড টিটি এন্ড ডিসি এলাকার ছোট মিয়ার মেঝ ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একদল দুর্বৃত্ত যাত্রী সেজে ফাইতং হয়ে সিএনজিতে উঠে বদরটিলা এলাকায় পৌঁছালে দেশীয় অস্ত্র দিয়ে চালক নুরুল আলমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে সন্ত্রাসীরা সিএনজিটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর স্থানীয় এক মোটরসাইকেল চালক গুরুতর আহত নুরুল আলমকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করেন।

এদিকে ঘটনার খবর পেয়ে লামা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান কামালের নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। অভিযানে লামা থানাধীন সরই, গজালিয়া, কুমারী, আজিজনগর ও ফাইতং পুলিশ ফাঁড়ির সদস্যরা অংশ নেন। স্থানীয় জনসাধারণও পুলিশের অভিযানে সহযোগিতা করছেন।

ঈদকে সামনে রেখে ঘটনার পর থেকে আহত নুরুল আলমের বাড়িতে চলছে আহাজারি ও কান্নার রোল। এলাকায় ছিনতাই ও ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com