1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত লামায় রূপ কুমার এখন ইসলাম ধর্মে আল আমিন

কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র দুই জিমন্যাস্ট শিক্ষার্থীর স্বর্ণপদক অর্জন

  • পোস্টিং সময় : রবিবার, ৭ জুন, ২০২৬

মোঃ নাজমুল হুদা, লামাঃ সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে দুটি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। শনিবার খেলার দ্বিতীয় দিনে এ স্বর্ণপদক জিতে নেন তারা। স্বর্ণ বিজয়ী উচিংওয়াং মার্মা ও মেনটন টনি বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের বোধিছড়ার কোয়ান্টাম কসমো ও কলেজ শিক্ষার্থী। গত ১ থেকে ৮ জুন পর্যন্ত সিঙ্গাপুরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তাদেরকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়।

সূত্র জানায়, শনিবার (৬ জুন) বাংলাদেশ জাতীয় জিমন্যাস্টিকস দল সিনিয়র এবং জুনিয়র তিনটি করে মোট ছয়টি ইভেন্টে ফাইনালে অংশগ্রহণ করে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র জিমন্যাস্ট শিক্ষার্থীরা। এর মধ্যে জাতীয় জুনিয়র দলের খেলোয়াড় উটিংওয়াং মারমা স্টিল রিংস ইভেন্টে (১২.১৫০) পয়েন্ট পেয়ে স্বর্ণ ও ফ্লোর ইভেন্টে (১১.৬০০) পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ পদক জিতেন। একই দিনে জুনিয়র দলের খেলোয়াড় মেনটন টনি ম্রো পোমেল হর্স ইভেন্টে (১৩.১৫০) পয়েন্ট পেয়ে স্বর্ণ পদক অর্জন করেন।
খেলায় দুই স্বর্ণপদক অর্জনের সত্যতা নিশ্চিত করে

কোয়ান্টাম শিক্ষাসেবা কার্যক্রমের ইনচার্জ ছালেহ আহমেদ বলেন, জিমন্যাস্টদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও প্রশিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের কারণে এ অর্জন সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, তৃণমূল পর্যায় থেকে আন্তর্জাতিক মানের জিমন্যাস্ট তৈরি করাই আমাদের লক্ষ্য।

এদিকে লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন জানান, কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ শিক্ষার্থীরা দেশের জার্সি গায়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বর্ণপদক অর্জন করায় আমরা লামা উপজেলাবাসী গর্বিত

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com