1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
মালুমঘাট বনাঞ্চলে চারা রোপন করেই ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিঙ্গাপুরে আন্তর্জাতিক​ জিমন্যাস্টিকসে কোয়ান্টাম শিক্ষার্থীদের ৯টি পদক জয় চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত ২, আহত ৩০ চকরিয়ায় বিভিন্ন অপরাধে জড়িত ৬ আসামীকে গ্রেফতার করেন পুলিশ কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র দুই জিমন্যাস্ট শিক্ষার্থীর স্বর্ণপদক অর্জন মেধাকচ্ছপিয়ায় পাকা-বাড়ীর ভিত্তি প্রস্তর গুড়িয়ে দিল বনবিভাগ উন্নয়নের জোয়ারে ভাসছে চকরিয়া-পেকুয়া: প্রধানমন্ত্রী আসছেন ১৪ জুন বান্দরবান জেলা শহরে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ টি বাড়ি ভস্মীভূত বাঁশ শ্রমিক আব্বাস উদ্দীনের জীবন সংগ্রামের গল্প চকরিয়ায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বড়িতে দুর্ধর্ষ চুরি নিয়ে গেছে স্বর্ণালংকার-টাকা ও মুল্যবান সামগ্রী

মালুমঘাট বনাঞ্চলে চারা রোপন করেই ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • পোস্টিং সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬

জিয়াউল হক জিয়া,কক্সবাজারঃ

কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৩ জুন) দুপুরে গাছের চারা রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
আগামী পাঁচ বছরে বাস্তবায়িত হতে যাওয়া কর্মসূচিটির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
সরকারি সূত্রে জানা গেছে, আগামী পাঁচ বছরে দেশের বিভিন্ন অঞ্চলে মোট ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। এ কর্মসূচির মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় সাড়ে তিন লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
২০২৬-২৭ অর্থবছরের জন্য কর্মসূচির আওতায় ২৫ হাজার ৯৬০ হেক্টর ব্লক বাগানে ৪ কোটি ২৮ লাখ ৯৭ হাজার চারা, ৩ হাজার ৭২৭ কিলোমিটার স্ট্রিপ বাগানে ৩৭ লাখ ২৭ হাজার চারা এবং ৪ হাজার হেক্টর ম্যানগ্রোভ বাগানে ১ কোটি ৭৭ লাখ ৭৬ হাজার চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বসতবাড়ি বনায়নের জন্য আরও ৫৬ লাখ চারা বিতরণ ও রোপণের পরিকল্পনা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ,বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু,প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com