1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
নবগঠিত মাতামূহুরীতে ৪৫ঘন্টার পরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেন পুলিশ পেকুয়ায় এস আলম আর সিএনজির মুখোমুখি সংঘর্ষে হতাহত-৬ লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্টের চীন যাত্রা মালুমঘাট বনাঞ্চলে চারা রোপন করেই ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিঙ্গাপুরে আন্তর্জাতিক​ জিমন্যাস্টিকসে কোয়ান্টাম শিক্ষার্থীদের ৯টি পদক জয় চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত ২, আহত ৩০ চকরিয়ায় বিভিন্ন অপরাধে জড়িত ৬ আসামীকে গ্রেফতার করেন পুলিশ কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র দুই জিমন্যাস্ট শিক্ষার্থীর স্বর্ণপদক অর্জন মেধাকচ্ছপিয়ায় পাকা-বাড়ীর ভিত্তি প্রস্তর গুড়িয়ে দিল বনবিভাগ উন্নয়নের জোয়ারে ভাসছে চকরিয়া-পেকুয়া: প্রধানমন্ত্রী আসছেন ১৪ জুন

নবগঠিত মাতামূহুরীতে ৪৫ঘন্টার পরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেন পুলিশ

  • পোস্টিং সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে বিভক্ত নব-গঠিত মাতামুহুরী উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নে ওয়াহিদুল ইসলাম (৭) নামের শিশুটি নিখোঁজ হন।নিখোঁজে ৪৫ঘন্টার মাথায় পঁচা ডোবাতে শিশুর মৃত দেহটি উদ্ধার করেন পুলিশ।
আজ (১৬ জুন) মঙ্গলবার সকালে ওই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ফজুমিয়াজির চরের একটি ডোবা খাল থেকে শিশু ওয়াহিদকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত-ওয়াহিদুল ইসলাম (৭), ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তৌহিদুল ইসলামের ছেলে।
স্হানীয়রা জানান-বখাট আর ঘাতক তিন যুবক শিশুটিকে মুখ বন্ধ করে,জোর করে বলৎকার করেন।এতে পর্যাপ্ত পরিমাণ রক্ত করণ হয়।তখন তাকে হত্যা করেন দূর্বৃত্তরা।তারপর তাকে পঁচা ডোবায় ফেলে দেন তারা।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন বলেন,গত রবিবার শিশু ওয়াহিদ নিখোঁজ হয়। মঙ্গলবার সকালে একটি ডোবা খালে কচুরিপানার ভিতরে একটি মরদেহ দেখতে পান।পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্হলে গিয়ে লাশ উদ্ধার করেন।ময়না তদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।হত্যাকান্ডের রহস্য উদঘাটন করতে পুলিশ মাঠে আছেন।এই ঘটনায় সন্দেহ-জনক তিন যুবককে জনতার সহযোগিতায় আটক করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com