1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত লামায় রূপ কুমার এখন ইসলাম ধর্মে আল আমিন

লামা পৌরসভার সোয়া ১১ কোটি টাকা বাজেট ঘোষণা

  • পোস্টিং সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবানের লামা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা অনুষ্ঠান বৃহস্পতিবার (২৫ জুন) পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।

বাজেট অধিবেশনে পৌর প্রশাসক আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১১ কোটি ২৩ লাখ ৩ হাজার ৬১৩ টাকা আয়-ব্যয়ের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। বাজেটে পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন, সড়ক সংস্কার, সুপেয় পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক সেবা সম্প্রসারণ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনকল্যাণমূলক বিভিন্ন খাতে গুরুত্বারোপ করা হয়েছে।

অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা পৌরসভার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে সকলের সহযোগিতা কামনা করেন।

পৌর প্রশাসক মোঃ মঈন উদ্দিন বলেন, “স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক সেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। পৌরবাসীর প্রত্যাশা পূরণে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।”

বাজেট ঘোষণার মাধ্যমে আগামী অর্থবছরে লামা পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে বলে উপস্থিত ব্যক্তিরা আশাবাদ ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com