নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী খোন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক আবুল মনসুর মোঃ মহসিন।
বুধবার (৮ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির প্রথম সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে তিনি আগামী তিন বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। আবুল মনসুর মোঃ মহসিন বিদ্যালয়ের দাতা সদস্য এবং জাতীয় দৈনিক যুগান্তর-এর চকরিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি চকরিয়া উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি চকরিয়া উপজেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও নবনির্বাচিত সভাপতির পিতা আলহাজ মাস্টার আবুল কাসেম ফারুক জানান, আশির দশকে ফাঁসিয়াখালী ইউনিয়নের খোন্দকার পাড়া এলাকায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় এলাকার শিশুদের লেখাপড়ার সুযোগ সীমিত ছিল। এ পরিস্থিতি বিবেচনায় ১৯৮২ সালে তিনি নিজের ২৫ শতক জমি বিদ্যালয়ের নামে দান করে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ২০১৩ সালে বিদ্যালয়টি সরকারিকরণ করা হয়। বর্তমানে এটি চকরিয়া উপজেলার অন্যতম সেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে পরিচিতি লাভ করেছে বলে তিনি উল্লেখ করেন।
চকরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ১১টি সদস্যপদে নির্বাচন ও মনোনয়ন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বিধি অনুযায়ী প্রথম সভায় সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে আবুল মনসুর মোঃ মহসিনকে সভাপতি নির্বাচিত করে প্রস্তাব (রেজুলেশন) গৃহীত হয়।
এদিকে, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় আবুল মনসুর মোঃ মহসিনকে অভিনন্দন জানিয়েছেন চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইবনে আমিন, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ, সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেল এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি চকরিয়া উপজেলার সাধারণ সম্পাদক ইউসুফ বিন হোছাইন।
Leave a Reply