1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ

লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি

  • পোস্টিং সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবানের লামা সদর ইউনিয়নে সাম্প্রতিক সময়ে টানা বর্ষণে ও বন্যায় পাহাড় ধ্বসে রাস্তা,কালভাট,মৎস্য ও ফসলি জমির ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে সরেজমিনে জানা যায়, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ইউনিয়নের পরিষদ হতে মেউলারচর রাস্তা,বইল্যারচর রাস্তা (মসজিদ,মাদ্রাসা, ও স্কুলের রাস্তাসহ),মেরাখোলা রাস্তা হতে ছোট বমু রাস্তা, বরিশাল পাড়া হতে তাউপাড়া কাচা রাস্তা,কালভার্ট, লামা পৌরসভার পাশে মধুরঝিরি রাস্তাসহ কালভার্ট,সেতু অসংখ্য জায়গায় পাহাড় ধ্বসে রাস্তা ব্লক,ভেঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এছাড়াও কৃষকের শষ্যক্ষেত,ফসলি জমি,মৎস্য খাতসহ বিভিন্ন ক্ষেত্রে লাখ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে

স্থানীয় বাসিন্দা শাহনেওয়াজ, শিব্বির আহমদ,ফজর আলীসহ অন্যান্যরা জানান,এবারে আমাদের এলাকায় টানা বর্ষণ ও বন্যায় বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এক্ষেত্রে আমরা এগুলোর দ্রুত সংস্কারের দাবী জানাচ্ছি।

লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বলেন, রাস্তার ক্ষয়ক্ষতির জন্য আমরা কিছু পাহাড় ধ্বসে মাটি সরিয়ে ফলেছি। আরও অন্য জায়গায় এলজিইডি রাস্তা নির্মাণ করার জন্য প্রস্তাব পাঠিয়েছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com