মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবানের লামা উপজেলায় ২০২৬ সালের এস.এস.সি পরীক্ষার ফলাফলে এবারও শীর্ষস্থান অর্জন করেছে সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার ‘কোয়ান্টাম কসমো স্কুল’। এ স্কুলের জেনারেল শাখা থেকে ৭৫ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে ৭১ উত্তীর্ণ হয়। এদের মধ্যে জিপিএ-৫ পায় ১৩ জন। এছাড়াও এই স্কুলের রয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল শাখা। সেখান থেকে দুই ট্রেডে ৬৯ জন এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬৫জন উত্তীর্ণ হয়, জিপিএ-৫ পায় ৯জন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক ঘোষিত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল উপজেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি, ৪টি মাদরাসার দাখিল ও ৫টি ভোকেশনাল কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ১ হাজার ৩৫৪ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬৭৯ জন।
এর মধ্যে মাদ্রাসার জেনারেল পর্যায়ে ১২৩ পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ৫৮ জন, ফেল করে ৬৫ জন, জিপিএ-৫ পেয়েছে মাত্র ১ জন, ভোকেশনাল মাদ্রাসা পর্যায়ে মোট পরীক্ষা দেয় ৬জন শিক্ষার্থীর মধ্যে পাশ করে ৪ জন। স্কুল পর্যায়ে জেনারেল শাখা থেকে ১ হাজার ১১৫ পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ৫২৫ জন, জিপিএ-৫ পেয়েছে ২৭ জন। ভোকেশনাল থেকে ১১০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ৮৯জন, জিপিএ ৫ পায় ১২জন। উপজেলার স্কুল পর্যায়ে ৪টি ও মাদ্রাসা পর্যায়ে ১টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফলে সবচেয়ে বেশি খারাপ করে চিউনী পাড়া উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ জন। কেউ জিপিএ-৫ পায়নি।
পাশের হার শতকরা ২৬.০৯ জন।এ প্রসঙ্গে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ইনচার্জ ছালেহ আহমদ বলেন, লেখাপড়া ও খেলাধুলার পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা নিয়মিত মেডিটেশন চর্চা করে। ফলে তারা সহজে লেখাপড়ায় মন দিতে পারে। আর স্কুলটি আবাসিক হওয়ায় ছাত্র-ছাত্রীদের ওপর শিক্ষকদের আন্তরিক চেষ্টা তো আছেই। তিনি আরো বলেন, বিদ্যালয়ের সকল শিক্ষকের আন্তরিক পাঠদান এবং শিক্ষার্থীদের অধ্যাবসায়ের ফলশ্রুতিতে এ ফলাফল অর্জিত হয়েছে।বান্দরবান জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চট্টপদ্যায় জানান, লামা উপজেলায় সর্বোচ্চ জিপিএ-৫ ও শতভাগ পাশের হারে শীর্ষ স্থান অর্জন করে ভারমূর্তি উজ্জ্বল করেছে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ। স্কুলগুলোর এ র্যাংকিং করা হয় মোট শিক্ষার্থীর সংখ্যা, জিপিএ-৫ ও পাশের হারের ভিত্তিতে বলে জানান তিনি।
Leave a Reply