1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির ২০২৭ বর্ষের প্রেসিডেন্ট ডা. ওম প্রকাশ, সেক্রেটারি জুলফিকার বান্দরবানে নাইক্ষ্যংছড়িতে কমিউনিটি সভা অনুষ্ঠিত সিসি-ক্যামেরার নিয়ন্ত্রণে খুটাখালী বাজারঃ ছিটানো হলো ডেঙ্গু প্রতিরোধ ওষুধ লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ১৭ শিক্ষার্থী লামায় বজ্রপাতে মাদ্রাসা ছাত্রসহ নিহত ২ সরই কম্পোনিয়ায় মসজিদ পরিচালনা কমিটি নিয়ে ষড়যন্ত্র চকরিয়ায় বসতভিটা দখলের চেষ্টা, বেড়া ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ লামা-ফাইতং সড়কের বেহাল অবস্থা, ঝুঁকি নিয়ে যাতায়াত

এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির ২০২৭ বর্ষের প্রেসিডেন্ট ডা. ওম প্রকাশ, সেক্রেটারি জুলফিকার

  • পোস্টিং সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ

এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির ২০২৭ বর্ষের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এপে. ডা. ওম প্রকাশ দাশ। সেক্রেটারি ও ডিএন এডিটর নির্বাচিত হয়েছেন এপে. সাংবাদিক জুলফিকার আলী ভুট্টো। একই কমিটিতে মেম্বারশিপ অ্যান্ড অ্যাটেনডেন্স ডিরেক্টর নির্বাচিত হয়েছেন সাংবাদিক আবুল মনসুর মো. মহসিন।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে চকরিয়া হস্তশিল্প সংগঠনের হলরুমে ক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। ক্লাবের বিদায়ী প্রেসিডেন্ট এপে. মোহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি এপে. মো. মনজুর আলমের সঞ্চালনায় সভায় ২০২৭ বর্ষের নতুন বোর্ড অব ডিরেক্টর নির্বাচন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় বোর্ডের বিচার বিভাগীয় পরিচালক (এনএডি) এপে. ওমর ফারুক রাশেদ। বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশ ডিস্ট্রিক্ট-৩-এর গভর্নর (ডিজি-৩) এপে. গোলাম কবির। এ সময় ন্যাশনাল অবজারভার এপে. হাবিবুর রহমান এবং এপেক্স ক্লাব অব বার আউলিয়ার ফাউন্ডার প্রেসিডেন্ট এপে. মোরশেদুল আলম উপস্থিত ছিলেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এপে. ফয়সাল উদ্দিন আহমেদ। সহকারী নির্বাচন কর্মকর্তা ছিলেন এপে. আবদুল করিম বিটু ও এপে. ইঞ্জিনিয়ার মনি আল মাহমুদ।

নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন—সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. রাজিফুল মোস্তফা চৌধুরী রাজিব, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. মনজুর আলম, আইপিপি ও এক্সপ্যানশন ডিরেক্টর এপে. নুরুল আলম, ট্রেজারার এপে. অ্যাডভোকেট সালাহউদ্দিন কাদের, সার্ভিস ডিরেক্টর এপে. শারমিন জন্নাত ফেন্সি, ফেলোশিপ ডিরেক্টর এপে. ইঞ্জিনিয়ার মনি আল-মাহমুদ, পাবলিক স্পিকিং অ্যান্ড ডিবেটিং ডিরেক্টর এপে. হৃদয় বড়ুয়া এবং সার্জেন্ট অ্যাট আর্মস এপে. জিল্লুর রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন ২০২৩ বর্ষের প্রেসিডেন্ট ও ফাউন্ডার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. আবুল মনসুর মো. মহসিন, ২০২৪ বর্ষের প্রেসিডেন্ট ও ফাউন্ডার সেক্রেটারি এপে. অ্যাডভোকেট সালাহউদ্দিন কাদের, ২০২৫ বর্ষের প্রেসিডেন্ট এপে. শারমিন জন্নাত ফেন্সি এবং ২০২৬ বর্ষের প্রেসিডেন্ট এপে. মোহাম্মদ নুরুল আলম। এছাড়া সেক্রেটারি এপে. মনজুর আলম, এপে. আবদুল করিম বিটু, এপে. জুলফিকার আলী ভুট্টো ও এপে. জিল্লুর রহমানসহ ক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি মানবসেবা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com