মোঃ নাজমুল হুদা, লামাঃ লামা উপজেলার পার্শ্ববর্তী চকরিয়ার বমু বিলছড়ি ইউনিয়নের বমু নন্দীরবিল (৯ নং ওয়ার্ড)একটি অরাজনৈতিক, সামাজিক প্রতিষ্ঠান নন্দীরবিল নন্দীরবিল ইসলামী যুব কাফেলার অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) ব্রীজের পূর্ব পাশে এশার নামাজের পর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বর্ণিত সংগঠনের সভাপতি ও ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মু.নুরুল আবছার,বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সি.সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুল হক, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল হামিদ মেম্বার,ইউপি সদস্য নুর মোহাম্মদ, বমু বিলছড়ি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম। এছাড়াও নন্দিরবিল ইসলামী যুব কাফেলার সি.সভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটারি আবু বক্কর ছিদ্দিক মূনি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ প্রমূখ।
বমু নন্দীরবিল ইসলামী যুব কাফের সভাপতি আবুল কাশেম জানান, এটি একটি অরাজনৈতিক, আত্মসামাজিক কল্যাণমূলক সংগঠন। এটি এক জানুয়ারি, ২০২৪ ইং, সালে ৬০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু হয়। এটি বর্তমান সদস্য সংখ্যা ৩০১ জন। প্রতি বছর ইসলামী ওয়াজ মাহফিলসহ ধর্মীয় প্রতিষ্ঠান, এলাকার গরীব,দুস্থ অসহায় মানুষের আত্মসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।
Leave a Reply