নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় দৈনিক সোনালী কন্ঠের নিজস্ব প্রতিবেদক হিসেবে নিয়োগ পেলেন সি.সাংবাদিক মোঃ নাজমুল হুদা। ৮ নভেম্বর, ২০২৬ ইং, ঢাকা থেকে প্রকাশিত বহুল প্রচারিত ও প্রকাশিত বর্ণিত পত্রিকায় প্রকাশক ও সম্পাদক স্বাক্ষরিত এ নবায়কৃত পরিচয় পত্র পুররায় নিজস্ব প্রতিবেদক হিসেবে তিনি নিয়োগ পেলেন।
তিনি আগামী এক বছর পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন। বান্দরবান পার্বত্য জেলার সমস্যা,সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে তিনি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন,অনুসন্ধানী রিপোর্ট সহ নানা বিষয়ে তার লেখনীর মাধ্যমে কাজ করে আসছেন৷ সে কয়েকটি শিক্ষা ও সমাজিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি লামা প্রেস ইউনিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এলাকায় দীর্ঘদিন সৎ,স্বচ্ছ, উচ্চ শিক্ষিত, বিনয়ী ক্লিন ইমেজের মানুষ হিসেবে ব্যাপক পরিচিত। তিনি দৈনিক সোনালী কন্ঠ পত্রিকায় প্রথমে লামা উপজেলা, বান্দরবান দক্ষিণ প্রতিনিধি এবং নিজস্ব প্রতিবেদক হিবেবে ২য় বার নিয়োগ পেলেন।
এ বিষয়ে মোঃ নাজমুল হুদা বলেন, আলহামদুলিল্লাহ,কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই প্রকাশক ও নির্বাহী সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে। সেক্ষেত্রে দেশ,মা,মাটি ও মানুষের কল্যাণে সমাজের দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করে যাচ্ছি এবং ভালো কাজে সবার সহায়তা একান্ত কাম্য।
Leave a Reply