1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত চকরিয়ায় প্রধান শিক্ষকের ৪ লাখ টাকা ছিনতাই, মারধরের অভিযোগ পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার লামায় পাহাড়ধসে নিহতদের পরিবারের পাশে এমপি সাচিং প্রু জেরি বমু বিলছড়িত পশ্চিম পাড়ায় টিপুর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

বজ্রপাতে নিহত দুই সহোদর ভাই

  • পোস্টিং সময় : বুধবার, ২১ জুন, ২০২৩

নওগাঁর রানীনগরে বজ্রপাতে সহোদর দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুন) বেলা ১২টার দিকে উপজেলার মিরাট ইউনিয়নের জালাবাদ গ্রামের কবিরাজ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াদ হোসেন (১০) ও রিফাত (৪) ওই গ্রামের লাভলু ফকিরের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, দুই ভাই রিয়াদ হোসেন  ও রিফাত বাড়ির বারান্দায় খেলা করছিল। তাদের মা রান্না ঘরে সবজি কাটছিল। এ সময় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন ছিল ও হালকা বাতাস হচ্ছিল।

ওই মুহূর্তে হঠাৎ তাদের বাড়ির পাশের ইউক্যালিপটাস গাছে বজ্রপাত হলে শিশুদুটি স্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ভাইয়ের।

বজ্রপাতে দুই শিশুর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন রানীনগর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com