জিয়াউল হক জিয়া,কক্সবাজারঃ
কক্সবাজারের টেকনাফ থেকে সাগরপথে মাছ ধরার ট্রলার করে শিশু সহ ৭২জন নারী-পুরুষ দালাল চক্রের ফাঁন্দে পড়ে যাত্রা করছিল মালয়েশিয়া গমনে।কিন্তু ৭দিন সাগরে ভাসিয়ে সমুদ্রের মাঝপথে সবাইকে জিম্মি করে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে অবশেষে রাতের আধারে তাদেরকে নামিয়ে দিল কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টের চরে।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে কক্সবাজার সদর থানার পুলিশ শিশু সহ নারী-পুরুষ মিলে ২৮জনকে উদ্ধার করতে সক্ষম হয়।এরপূর্বে কূল পেয়ে বেকূল হয়ে এদিক-সেদিক পালিয়ে যান ট্রলার থাকা বাকী লোকেরা।
উদ্ধার হওয়া টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস জানান,গত ১২ নভেম্বর মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট নৌকায় করে তাঁদেরকে সাগরে থাকা বড় ট্রলারে তুলে দেয়া হয়। এরপর টানা ৭দিন সাগরে ঘুরে-ঘুরে বাসিয়ে রাখা হয়।এরমধ্যে যাত্রীদের কাছে যা কিছু আছে তা হাতিয়ে নেওয়া হয়।এরপর ট্রলারটিতে থাকা প্রায় ১৭জন মানব পাচার চক্রের দালাল আর মাঝিমাল্লার মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।তাদের বিরোধের জেরে শুক্রবার রাতে ট্রলারটি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের চরের তীরে ভেড়ানো হয়। পরে পাচারকারী চক্রের সদস্যরা দ্রুত ট্রলার থেকে নেমে পালিয়ে যান।
ইলিয়াসের ভাষ্যমতে, ট্রলারে মোট ৭২জন নারী, পুরুষ ও শিশু ছিলেন। তাঁদের মধ্যে পুলিশ ২৮ জনকে উদ্ধার করেছে। অন্যদিকে, ট্রলার থেকে নেমে অনেকে বিভিন্ন দিকে চলে গেছেন বলে জানিয়েছেন।
কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন-কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টের চরে লোকজন ভর্তি একটি ট্রলার ভিড়েছে শুনে পুলিশ পাঠানো হয়।এসময় শিশু সহ ২৮জন নারী-পুরুষকে উদ্ধার করতে সক্ষম হয়।তাদের মধ্যে ৬জন রোহিঙ্গা বাকীরা এদেশের নাগরিক।উদ্ধার করা লোকজনকে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে।ভিকটিমদের ভাষ্যমতে মানব পাচারকারীদের শণাক্ত করে আইনী ব্যবস্হা নেওয়া হবে।তবে জানা গেছে ওই ট্রলারে ৭২জন মত লোক ছিল।ট্রলার কূলে ভিড়াতে বাকী লোকজন এদিক-সেদিক চলে যান।
Leave a Reply