1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা অনুষ্ঠিত চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত

তিন দফায় মোসাদের সঙ্গে নুরের বৈঠক!

  • পোস্টিং সময় : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

তিন দফায় মোসাদের সঙ্গে নুরের বৈঠক!গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুরের সঙ্গে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের তিন দফা বৈঠক হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

২২ জুন, বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিন দূতাবাসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, নুরের সঙ্গে কাতার, দুবাই ও ভারতে তিন দফা বৈঠক হয়েছে মোসাদের, আমাদের গোয়েন্দা সংস্থার ছবি পেয়েছি। যদি তিনি (নুর) অস্বীকার করে থাকেন, সেটা ফিলিস্তিনের জন্য ভালো। তবে যদি সত্য হয়ে থাকে, তবে বাংলাদেশের নিরাপত্তার জন্যও হুমকি।

তিনি বলেন, ইসরাইল থেকে টাকা নেয়া মানুষ কখনো নেতা হতে পারে না। মোসাদ থেকে টাকা নেয়া কখনো বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর নয়।

রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর আরও জোরালো ভূমিকা রাখার সুযোগ রয়েছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যে ৭০ টন খাদ্যসামগ্রী দিচ্ছে ওআইসিভুক্ত দেশগুলো। চার হাজার পরিবারের কাছে এ খাদ্যসামগ্রী পৌঁছে যাবে।

এদিকে মোসাদের সঙ্গে বৈঠকের বিষয়টি নাকচ করে নুরুল হক নুর বলেন, সংবাদ সম্মেলন করে মিডিয়ায় একাধিকবার পরিষ্কার করেছি যে, এ রকম কোনো বৈঠক হয়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com