1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত চকরিয়ায় প্রধান শিক্ষকের ৪ লাখ টাকা ছিনতাই, মারধরের অভিযোগ পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার লামায় পাহাড়ধসে নিহতদের পরিবারের পাশে এমপি সাচিং প্রু জেরি বমু বিলছড়িত পশ্চিম পাড়ায় টিপুর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

মস্কো ও সেন্ট পিটার্সবার্গে নিরাপত্তা জোরদার

  • পোস্টিং সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩

কক্সবাজার সমাচার ডেস্ক:

সন্ত্রাসবিরোধী পদক্ষেপের অংশ হিসেবে রাশিয়ার রাজধানী মস্কো এবং গুরুত্বপূর্ণ শহর সেন্ট পিটার্সবার্গে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শনিবার (২৪ জুন) বিকেলে রাশিয়ান সূত্রগুলোর বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিবিসির রাশিয়ান সূত্রগুলো আরও বলছে যে, ভাগনার গ্রুপ রোস্টভ এবং রাজধানী মস্কোর মধ্যবর্তী শহর ভোরোনজের সামরিক স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে।

এদিকে, রাশিয়াজুড়ে অস্থিরতার ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে যুক্তরাজ্য।

ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার ভাগনার গ্রুপের ভাড়াটে বাহিনীর গতিবিধি অনুসরণ করে ভ্রমণকারীদের এক আপডেট পরামর্শে রাশিয়াজুড়ে অস্থিরতার ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে।

মন্ত্রণালয়ের তরফে বলা হয়েছে, রোস্টভ অঞ্চলে সামরিক উত্তেজনা এবং রাশিয়াজুড়ে আরও অস্থিরতার ঝুঁকির খবর রয়েছে।

একই সঙ্গে ‘যুক্তরাজ্যে ফিরে আসার জন্য অতিরিক্ত বা বিকল্প ফ্লাইটের অভাব রয়েছে বলেও যোগ করেছে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এই সময়ে ভ্রমণকারীদের রাশিয়ায় ভ্রমণের বিষয়ে নেতিবাচক পরামর্শ অব্যাহত রেখেছে ব্রিটেন সরকার।

অন্যদিকে, এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা ক্যালাস বলেছেন, এস্তোনিয়া তার সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে এবং প্রতিবেশী রাশিয়ার কোনো অংশে ভ্রমণ না করার জন্য জনগণকে আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে তার দেশের জন্য কোনো হুমকি নেই বলেও জানান প্রধানমন্ত্রী কাজা ক্যালাস।

এদিন এক টুইটবার্তায় তিনি বলেন, আমি নিশ্চিত করতে পারি যে, আমাদের দেশের জন্য সরাসরি কোনো হুমকি নেই।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com