1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা অনুষ্ঠিত চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত

চকরিয়ায় সালিশি বৈঠকে ছুরিকাঘাতে যুবক খুন

  • পোস্টিং সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদক।।

বিচার দেওয়ায় ক্ষিপ্ত হয়ে সালিসি বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধির সামনে ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ওই এলাকার মোহাম্মদ লেদুর ছেলে।

স্থানীয় লোকজন জানায়, ৬/৭ সাস আগে নাসির উদ্দিন নামের এক ব্যক্তি আনোয়ার হোসেনের স্ত্রীর সাথে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতন্ডার জেরে হাতে কামড় দেন। এ বিষয় নিয়ে স্থানীয় ইউপি সদস্য সুলতান মাহমুদ সালিশ বিচারের মাধ্যমে নাসির উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা ফরমান। এই জরিমানার টাকা যথাযথ পরিশোধও করেন নাসির উদ্দিন।

কয়েকদিন আগে ওই এলাকার মোহাম্মদ এনামের ছেলে মো. আয়াজ (২২) আনোয়ার হোসেনকে ‘এক কামড়ে ১০ হাজার টাকা’ উস্কানিমুলক কথা বলে ক্ষ্যাপায়। এক পর্যায়ে এই বিষয় নিয়ে স্থানীয় ইউপি সদস্য সুলতান মাহমুদকে বিচার দেন আনোয়ার।

শনিবার রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় বাজারে একটি কামারের দোকানের সামনে বসে এই বিষয়ে বিচার চলছিল। এক পর্যায়ে আয়াজ কামারের দোকান থেকে ছুরি নিয়ে আনোয়ার হোসেনের পিঠে আঘাত করে। এসময় লোহার রড় নিয়ে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় এক পল্লীচিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মারা যান।
নিহত আনোয়ার হোসেনের স্ত্রী ইয়াসমিন আক্তার বলেন, স্থানীয় মেম্বার সুলতান মাহমুদকে বিচার দেওয়ায় আমার স্বামীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তাকে দ্রুত হাসপাতালে চিকিৎসা না নেয়ায় তিনি মারা যান।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক আবদুল জব্বার বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী পূর্বক ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com