1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত চকরিয়ায় প্রধান শিক্ষকের ৪ লাখ টাকা ছিনতাই, মারধরের অভিযোগ পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার লামায় পাহাড়ধসে নিহতদের পরিবারের পাশে এমপি সাচিং প্রু জেরি বমু বিলছড়িত পশ্চিম পাড়ায় টিপুর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

চকরিয়ায় অটোরিক্সার ব্যাটারী চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

  • পোস্টিং সময় : সোমবার, ১০ জুলাই, ২০২৩

কক্সবাজার সমাচার ডেস্ক:

কক্সবাজারের চকরিয়ায় অটোরিকশার ব্যাটারী চুরির অপবাদে আরমান(২৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করে সড়কের পাশে লাশ ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার সকাল ৭টার দিকে শেখ হাসিনা বানৌজা সড়কের বরইতলী ইউনিয়নের পহরচাঁদা মাদ্রাসার সামনে পথচারীরা একটি লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, শনিবার রাত ১২টার দিকে বরইতলী ইউনিয়নের হাফালিয়া কাটা এলাকা থেকে এক যুবককে ব্যাটারী চুরির অপবাদে মারতে মারতে পহরচাঁদা মাদ্রাসা স্টেশনে নিয়ে আসে। পরে হারবাং পুলিশ ফাঁড়িতে খবর দিলে, একদল পুলিশ এসে যুবককে গাড়িতে তোলার চেষ্টা করে। সকালে ওই যুবকের মৃতদেহ দেখতে পেয়ে ধারণা করা হচ্ছে, ব্যাটারী চুরি বিষয়ে যুবককে বেদম মারধরে মারা গেলে কে বা কারা রাতের আঁধারে লাশ ফেলে চলে যায়।

হারবাং পুলিশ ফাঁড়ির উপ পুলিশ পরিদর্শক অপু দে বলেন, শনিবার রাতে ওই সড়কে আমার ডিউটি থাকায় আমি টিম নিয়ে ওখানেই ছিলাম। রাতে এক যুবক টমটমের ব্যাটারী চুরি করেছে বলে জানতে পেরে তাকে খোঁজাখুঁজি করেছি, পরে না-পেয়ে আমরা চলে এসেছি।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবদুল জব্বার জানান, সকালে খবর পেয়ে সড়কের পাশ থেকে আরমান নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। সে পৌরসভার ৫নং ওয়ার্ড উত্তর কাহারিয়া ঘোনা খোন্দকার পাড়া এলাকার মোহাম্মদ জাকারিয়ার ছেলে এবং পেশায় একজন সিএনজি অটোরিক্সা চালক। মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খুনের রহস্য খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com