1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত সিঙ্গাপুরে আন্তর্জাতিক এসজিপিতে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিষ্ফোরণে কিশোর নিহত মালয়েশিয়া নেয়ার প্রলোভনে চকরিয়ায় ৪ কিশোর অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি চকরিয়ায় সাব-স্টেশন কর্মচারীদের বেতনের ১৯ লাখ টাকা লুটের ঘটনায় একজন গ্রেফতার দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ ৫জন গ্রেফতার ঈদগাঁওতে ট্রাকভর্তি ১০টি বার্মিজ গরু জব্দ, চালক গ্রেপ্তার মহাসড়কের মালুমঘাটে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় ট্রলি চালক নিহত লামায় অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান, ৫ শ্যালো মেশিন ও বালু জব্দ

আমরা প্রস্তুত, আল্লাহর সাহায্যে শত্রুদের হারিয়ে দেবো : হামাস

  • পোস্টিং সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা কাসসম বিগ্রেড জানিয়েছে, তারা গাজায় ইসরাইলের স্থল হামলা মোকাবেলা করতে সক্ষম।

এক ভিডিও বার্তায় হামাসের মুখপাত্র আবু ওবায়দা বলেন, আল্লাহর সাহায্যে আমরা শত্রুদের হারিয়ে দেব, আমাদের প্রস্তুতির বিষয়টি আবারো আশ্বস্ত করছি। আর স্থলভাগ দিয়ে শত্রুর আগ্রাসন বাড়ানোর বিষয়টির ফলে আমাদের নতুন বিকল্প গ্রহণের দিকে চালিত করেছে। আর তা শত্রুর ওপর ভয়াবহ ক্ষতির কারণ হবে।

তিনি আরো বলেন, গাজা উপত্যকায় হামাসের সামরিক কাঠামোগত শক্তি একটি কার্যকর প্রতিরক্ষাব্যবস্থা, যা ইসরাইল আগে কখনো দেখেনি।

ইসরাইল এখন গাজা সীমান্তে সৈন্য এবং সামরিক সরঞ্জাম জড়ো করছে। এখন পর্যন্ত ইসরাইল গাজার ওপর বিরামহীনভাবে বোমা বর্ষণ করে যাচ্ছে। অনেকেই আশঙ্কা করছে, ইসরাইল গাজায় স্থল হামলা চালাবে। ইতোমধ্যেই গাজায় জ্বালানি, খাদ্য, পানি বন্ধ করে দিয়েছে ইসরাইল। উপত্যকাটিকে তারা পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com