1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা অনুষ্ঠিত চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত

কক্সবাজারে স্ত্রীর ছুরিকাঘাতে প্রবাসী স্বামীর মৃত্যু

  • পোস্টিং সময় : সোমবার, ১০ জুন, ২০২৪

কক্সবাজারে দ্বিতীয় বিয়ের জের ধরে প্রথম স্ত্রীর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন হারুনুর রশীদ (৪০) নামের এক প্রবাসী।

রবিবার (৯ জুন) রাতে কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটার আশুর ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হারুনুর রশীদ স্থানীয় নুরুল আলমের ছেলে।

জানা যায়, সৌদি আরব থেকে এসে চট্টগ্রামে দ্বিতীয় বিয়ে করেন রশীদ। এ নিয়ে প্রথম স্ত্রী রহিমার সাথে তার বিরোধ চলে আসছিল। রবিবার রাত ১০টার দিকে কৌশলে মেয়েকে দোকানে পাঠিয়ে স্বামী হারুনুর রশীদকে ছুরিকাঘাত করে পালিয়ে যান রহিমা। মেয়ে এসে বাবার রক্তাক্ত দেহ দেখে চিৎকার করে। পরে প্রতিবেশীরা গুরুতর আহত হারুনুর রশীদকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে রাবেয়া সুলতানা নিহা জানায়, তার মা চা নিয়ে গিয়ে  বাবাকে দেন। অল্প কিছুক্ষণ পর তার বাবা হঠাৎ ছটফট করতে শুরু করেন। এ সময় তাকে দোকানে পাঠানো হয়। বাড়ি ফিরে এসে তার বাবার রক্তাক্ত মরদেহ দেখতে পায়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, এ ঘটনায় নিহত হারুনুর রশীদের শ্যালককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে। নিহতের স্ত্রীকে ধরার জন্য পুলিশ কাজ করছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com