1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত সিঙ্গাপুরে আন্তর্জাতিক এসজিপিতে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিষ্ফোরণে কিশোর নিহত মালয়েশিয়া নেয়ার প্রলোভনে চকরিয়ায় ৪ কিশোর অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি চকরিয়ায় সাব-স্টেশন কর্মচারীদের বেতনের ১৯ লাখ টাকা লুটের ঘটনায় একজন গ্রেফতার দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ ৫জন গ্রেফতার ঈদগাঁওতে ট্রাকভর্তি ১০টি বার্মিজ গরু জব্দ, চালক গ্রেপ্তার মহাসড়কের মালুমঘাটে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় ট্রলি চালক নিহত লামায় অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান, ৫ শ্যালো মেশিন ও বালু জব্দ

রামুর ঈদগড় পাহাড়ি এলাকায় নবদম্পতিকে জবাই করে হত্যা

  • পোস্টিং সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪

রামু প্রতিনিধি :
কক্সবাজারের রামুর দুর্গম জনপদ ঈদগড় ইউনিয়নের ধুইল্যাজিরি এলাকায় নবদম্পতিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৯ জুন) রাত আনুমানিক আড়াইটার দিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড উপরেরখিল এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত দম্পতি হলেন- রুবিনা আকতার (১৭) ও নুর মোহাম্মদ (১৮)। রুবিনা আকতার বাইশারি ইউনিয়নের ধুইল্যাজিরি এলাকার বাসিন্দা কামাল হোছেন ও ঈদগড় ইউনিয়নের উপরেরখিল এলাকার আমেনা খাতুনের মেয়ে। নুর মোহাম্মদ চট্টগ্রামের রাউজানের বাসিন্দা। রুবিনা আকতার ও নুর মোহাম্মদ প্রেমের সম্পর্কে জড়িয়ে অপরিণত বয়সে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়।

ঈদগড় ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার কামরুল আমিন জানান, গভীর রাতে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে প্রশাসনকে অবহিত করি। বর্তমানে ঘটনাস্থলে রামু থানা পুলিশ ও সিআইডির টিম রয়েছে।

ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো জানান, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সঠিক বলা যাচ্ছে। তিনি দোষীদের দ্রুত সময়ে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়ে বলেন, রহস্য উদঘাটনে ইউনিয়ন পরিষদ সবসময় প্রশাসনকে সহযোগিতা করবে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ইমন কান্তি চৌধুরী বলেন, আমরা বর্তমানে ঘটনাস্থলে আছি, লাশের সুরতহাল রিপোর্টের কাজ চলমান রয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা এখন বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com