1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত লামায় রূপ কুমার এখন ইসলাম ধর্মে আল আমিন

কক্সবাজারে পাহাড়ধসে ঘুমন্ত স্বামী-স্ত্রী নিহত

  • পোস্টিং সময় : শুক্রবার, ২১ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার শহরের বাদশাঘোনা এলাকায় পাহাড়ধসে স্বামী-স্ত্রী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) রাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আনোয়ার হোসেন ও তার স্ত্রী মাইমুনা আক্তার। নিহত আনোয়ার বাদশাঘোনা এলাকার নজির হোসেনের ছেলে। তিনি স্থানীয় মসজিদের মোয়াজ্জিন ছিলেন।

স্থানীয়রা জানান, পাহাড়ের পাদদেশে বসবাস করতেন আনোয়ার হোসেনের পরিবার। বৃহস্পতিবার রাতে ভারি বৃষ্টিপাত হওয়ায় শুক্রবার ভোররাতে পাহাড়ধসের ঘটনায় স্বামী-স্ত্রী মাটির নিচে চাপা পড়েন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আনোয়ারের স্ত্রী মাইমুনা অন্তঃসত্ত্বা ছিলেন।

কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ওসমান সরওয়ার টিপু তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাহাড় ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com