1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত চকরিয়ায় প্রধান শিক্ষকের ৪ লাখ টাকা ছিনতাই, মারধরের অভিযোগ পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার

চসিকের ডাস্টবিনে বর্জ্য জমে গেছে ১০ হাজার টনেরও বেশি

  • পোস্টিং সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

মাসুদ পারভেজ::

কয়েকদিন পুরোদমে কাজ করতে না পারায় নগরে প্রায় ১০ হাজার টন ময়লা-আবর্জনা (বর্জ্য) জমে গেছে বলে মন্তব্য করেছেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (৮ আগস্ট) চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কার্যক্রম মাঠ পর্যায়ে তদারককালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় চসিকের ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাশেম সঙ্গে ছিলেন।

শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, গত কয়েকদিন আমরা পুরোদমে কাজ করতে পারিনি ফলে নগরে প্রায় ১০ হাজার টন ময়লা-আবর্জনা জমে গেছে।

আমাদের মূল চ্যালেঞ্জ হচ্ছে আমাদের প্রতিটি ওয়ার্ড কার্যালয়ই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের পরিচ্ছন্ন কার্যক্রমে ব্যবহৃত যন্ত্রপাতি ওয়ার্ড কার্যালয়ে থাকে।

এসব যন্ত্রপাতির প্রায় অর্ধেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, আমাদের লোকবল অক্ষত আছে।

আমরা আমাদের কাছে থাকা সচল যন্ত্রপাতি দিয়ে কাজ করছি। আশা করছি কয়েকদিনের মধ্যেই নগর পরিচ্ছন্ন করতে পারব। চসিক যে সব নাগরিক সেবা দেয় সেগুলোকে পুরোদমে সচল করতে আমরা মাঠ পর্যায়ে তদারকি করছি।

তিনি জানান, ইতোমধ্যে চসিকের বিভাগীয় প্রধানদের নিয়ে সভা করে চসিকের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও দায়িত্ব পালন নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের কার্যক্রমকে আরো বেগবান করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com