1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত চকরিয়ায় প্রধান শিক্ষকের ৪ লাখ টাকা ছিনতাই, মারধরের অভিযোগ পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার

ভিসি-প্রোভিসি পদত্যাগের দাবিতে চবি শিক্ষার্থীদের বিক্ষোভ

  • পোস্টিং সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

মাসুদ পারভেজ ::

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের, উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী এবং প্রক্টরিয়াল বডিসহ হল প্রভোস্টদের পদত্যাগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।

শনিবার (১০ আগস্ট) সকাল ১১টায় এ দাবিতে প্রথমে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থীরা।

পরে একটি মিছিল নিয়ে শহীদ মিনার থেকে জিরো পয়েন্টে এসে চবির মূল ফটকে বিক্ষোভ করেন তারা৷

এদিকে চবির প্রক্টরিয়াল বডি এবং এফ রহমান হল, আলাওল হল ও সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে উপাচার্যসহ প্রশাসনের অন্যান্যরা পদত্যাগ না করায় আন্দোলন চলমান রেখেছে শিক্ষার্থীরা।

চবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু নির্দিষ্ট গোষ্ঠীর সঙ্গে বসেছে, মিটিং করেছে এবং আমাদের যে দাবি সেগুলো বাস্তবায়িত না হয় সেই পদক্ষেপ নিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের হলগুলো নির্দিষ্ট গোষ্ঠীর কাছে তুলে দেওয়ার পায়তারা করছে।

আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই পায়তারা করা বন্ধ করে আজকের মধ্যে পদত্যাগ করুন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com