1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত সিঙ্গাপুরে আন্তর্জাতিক এসজিপিতে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিষ্ফোরণে কিশোর নিহত মালয়েশিয়া নেয়ার প্রলোভনে চকরিয়ায় ৪ কিশোর অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি চকরিয়ায় সাব-স্টেশন কর্মচারীদের বেতনের ১৯ লাখ টাকা লুটের ঘটনায় একজন গ্রেফতার দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ ৫জন গ্রেফতার ঈদগাঁওতে ট্রাকভর্তি ১০টি বার্মিজ গরু জব্দ, চালক গ্রেপ্তার মহাসড়কের মালুমঘাটে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় ট্রলি চালক নিহত লামায় অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান, ৫ শ্যালো মেশিন ও বালু জব্দ

গণহত্যার নিরপেক্ষ তদন্ত চেয়ে বিএনপির চিঠি জাতিসংঘের কাছে

  • পোস্টিং সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

অনলাইন ডেস্ক ::

আওয়ামী লীগ সরকারের গণহত্যার বিষয়ে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত চেয়ে বাংলাদেশের জাতিসংঘ আবাসিক প্রতিনিধির কাছে চিঠি দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (১৩ আগস্ট) গুলশানে জাতিসংঘের কার্যালয়ে সংস্থাটির আবাসিক প্রতিনিধি গুয়েন লুইসের কাছে এ চিঠি হস্তান্তর করে বিএনপির প্রতিনিধি দল।

চিঠি হস্তান্তর শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় যে হত্যাকাণ্ড হয়েছে তা আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। এ তদন্তের মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হবে। এছাড়া আগামীতে কোন সরকার ক্ষমতায় টিকে থাকতে যাতে গুম, খুন, গণহত্যা করতে না পারে এ জন্য জাতিসংঘের কাছে চিঠি দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশে গণহত্যার জন্য শেখ হাসিনার সরকারকে যে বিচারের সম্মুখীন হতে হবে এ নিয়ে কারো মনে কোন সন্দেহ নেই।

এর আগে গত ১০ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত চেয়ে জাতিসংঘ এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, এই আন্দোলনে বিজয়ের পূর্বে সরকার তার সরকারি বাহিনী দিয়ে যে নৃশংস গণহত্যা চালিয়েছে, সে বিষয়ে আমরা শুরু থেকেই কথা বলে আসছি। জাতিসংঘও এই বিষয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন ছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি, জাতিসংঘের কাছে এ ব্যাপারে নিরপেক্ষ তদন্তের জন্য চিঠি পাঠাব।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com