1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বড়িতে দুর্ধর্ষ চুরি নিয়ে গেছে স্বর্ণালংকার-টাকা ও মুল্যবান সামগ্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত সিঙ্গাপুরে আন্তর্জাতিক এসজিপিতে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিষ্ফোরণে কিশোর নিহত মালয়েশিয়া নেয়ার প্রলোভনে চকরিয়ায় ৪ কিশোর অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি চকরিয়ায় সাব-স্টেশন কর্মচারীদের বেতনের ১৯ লাখ টাকা লুটের ঘটনায় একজন গ্রেফতার দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ ৫জন গ্রেফতার ঈদগাঁওতে ট্রাকভর্তি ১০টি বার্মিজ গরু জব্দ, চালক গ্রেপ্তার মহাসড়কের মালুমঘাটে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় ট্রলি চালক নিহত

ভারতকে বাংলাদেশের জনগণ বিরোধী নীতি থেকে সরে আসার আহবান নাহিদের

  • পোস্টিং সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

অনলাইন ডেস্ক :

নাহিদ ইসলাম বলেন, “আমরা আশা করব দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এই ধরনের নীতি থেকে সরে আসবে। ভারতের এই নীতি নিয়ে বাংলাদেশের শিক্ষার্থী ও জনগণ ক্ষুব্ধ। বাংলাদেশ ও ভারতের জনগণকে কীভাবে একত্রে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করা যায়, সে বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে পানির ন্যায্য হিস্যার জন্য আন্দোলন করছে, কথা বলে আসছে।”

অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, উজানের পানি বাংলাদেশে ধেয়ে এসে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে। কোনো ধরনের আগাম সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়েই বাঁধ খুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করছে।

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সংক্ষিপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, “আমরা আশা করব দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এই ধরনের নীতি থেকে সরে আসবে। ভারতের এই নীতি নিয়ে বাংলাদেশের শিক্ষার্থী ও জনগণ ক্ষুব্ধ। বাংলাদেশ ও ভারতের জনগণকে কীভাবে একত্রে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করা যায়, সে বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে পানির ন্যায্য হিস্যার জন্য আন্দোলন করছে, কথা বলে আসছে।”

তিনি আরো বলেন, “বাংলাদেশ-ভারতের সম্পর্কের ভেতরে কোনো টানাপড়েন যাতে না রাখা হয় এবং ন্যায্যতার ভিত্তিতে যাতে বাংলাদেশ ও ভারতের রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপন করা হয়।”

নাহিদ ইসলাম বলেন, “দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, ঠিক গণঅভ্যুত্থানে জাতি যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল।”

এসময় আরো বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com