1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত চকরিয়ায় প্রধান শিক্ষকের ৪ লাখ টাকা ছিনতাই, মারধরের অভিযোগ পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার লামায় পাহাড়ধসে নিহতদের পরিবারের পাশে এমপি সাচিং প্রু জেরি বমু বিলছড়িত পশ্চিম পাড়ায় টিপুর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

বন্যায় ১৮ জনের প্রাণহানি, দুই দিন ধরে ত্রাণ নিয়ে টিএসসিতে মানুষের ভিড়

  • পোস্টিং সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

অনলাইন ডেস্ক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন এক বাংলাদেশ পেয়েছে জাতি। যেকোনো দুর্যোগেই ঢাল হয়ে দাঁড়ানোর প্রমাণ বিজয়ের পর থেকেই মিলছে বারবার। ঐক্যবদ্ধ হয়ে যেভাবে সবাই দেশ স্বাধীন করেছিল, ঠিক সেভাবেই আবারও এক হয়ে বানভাসিদের বাঁচাতে জড়ো হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে।

দেশের বিভিন্ন জেলায় বন্যার্তদের সহায়তা করতে টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে ঢল নেমেছে মানুষের। শিক্ষার্থীদের এই উদ্যোগে অংশীদার হতে নিজেদের সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ কিংবা ত্রাণসহায়তা পৌঁছে দিতে সেখানে যাচ্ছেন মানুষ।

শনিবার (২৪ আগস্ট) সরেজমিনে দেখা যায়, টিএসসিতে চারদিকে ভিড়। কোনো জনসভা, প্রতিবাদ সমাবেশ কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে নয়, বন্যার্তদের সাহায্যের জন্য এগিয়ে আসছেন তারা।

কিছুক্ষণ পরপরই ব্যক্তিগত গাড়ি কিংবা ট্রাক এসে দাঁড়ালে সঙ্গে সঙ্গেই ত্রাণসামগ্রী নামানোর কাজে লেগে পড়ছেন শিক্ষার্থীরা। শুধু গাড়ি নয়, কেউ হেঁটে, কেউ রিকশায় করে সামর্থ অনুযায়ী বন্যার্তদের সহায়তা করতে ছুটে আসছেন টিএসসিতে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের হিসাব অনুযায়ী, শুক্রবার( ২৩ আগস্ট) রাত পর্যন্ত ১ কোটি ৪২ লাখ টাকা অনুদান সংগ্রহ করেছেন তারা। শিক্ষার্থীরা বলছেন, পর্যাপ্ত পোশাক আছে। এখন ওষুধ, রিচার্জেবল লাইট, পাওয়ার-ব্যাংক, মোমবাতি প্রয়োজন।

প্রসঙ্গত, কয়েক দিনের টানা বৃষ্টিতে বাংলাদেশ-সংলগ্ন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে বন্যা দেখা দিয়েছে। এতে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেয় ত্রিপুরা রাজ্য সরকার। ভারত থেকে নেমে আসা ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় সবচেয়ে ভয়ংকর রূপ ধারণ করে ফেনী।

এ ছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা বন্যাকবলিত হয়েছে। এসব জেলাগুলোতে বন্যায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com