1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বাঁশ শ্রমিক আব্বাস উদ্দীনের জীবন সংগ্রামের গল্প চকরিয়ায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বড়িতে দুর্ধর্ষ চুরি নিয়ে গেছে স্বর্ণালংকার-টাকা ও মুল্যবান সামগ্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত সিঙ্গাপুরে আন্তর্জাতিক এসজিপিতে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিষ্ফোরণে কিশোর নিহত মালয়েশিয়া নেয়ার প্রলোভনে চকরিয়ায় ৪ কিশোর অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি চকরিয়ায় সাব-স্টেশন কর্মচারীদের বেতনের ১৯ লাখ টাকা লুটের ঘটনায় একজন গ্রেফতার দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ ৫জন গ্রেফতার ঈদগাঁওতে ট্রাকভর্তি ১০টি বার্মিজ গরু জব্দ, চালক গ্রেপ্তার

গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপি অঙ্গীকারবদ্ধ: সালাহউদ্দিন আহমদ

  • পোস্টিং সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

অনলাইন ডেস্ক :

সকলকে সঙ্গে নিয়ে সার্বভৌম ও প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমাণে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপু‌রে ঢাকায় বৈষম‌্যবিরোধী ছাত্র আন্দোল‌নে নিহত পলাশের প‌রিবারকে দেখ‌তে গি‌য়ে তি‌নি এ কথা জানান।

এ সময় তি‌নি গণতন্ত্র পুনঃউদ্ধারের আন্দোলনে শহীদ পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানান।

সালাউদ্দিন আহমেদ বলেন, শহীদদের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা হবে। যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হবে না। বৈষম্যহীন বাংলাদেশ, মানবিক মর্যাদার বাংলাদেশ, সামাজিক সুবিচারের বাংলাদেশ, সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত থাকবে এমন বাংলাদেশ গড়ে তোলা হবে। আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই।

এ সময় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রতিহিংসার রাজনীতি এ বাংলাদেশে আর ফিরে আসবে না। পরে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পলাশের গ্রামের ঘাটা‌ন্দি‌তে কবর জিয়ারত করে ভূঞাপর বাসস্ট্যান্ডের জনসভায় যোগদান করেন।

এ সময় ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক নাসির, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল ও সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com