1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত চকরিয়ায় প্রধান শিক্ষকের ৪ লাখ টাকা ছিনতাই, মারধরের অভিযোগ পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার লামায় পাহাড়ধসে নিহতদের পরিবারের পাশে এমপি সাচিং প্রু জেরি বমু বিলছড়িত পশ্চিম পাড়ায় টিপুর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হামিদুল হক

  • পোস্টিং সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

কক্সবাজারের রামু দক্ষিণ মিঠাছড়ির ফকিরা মুরা এলাকায় জমি সংক্রান্ত জেরে হামলার ঘটনায় হামিদুল হক শিরোনামে কক্সবাজারের অনিবন্ধিত টিটিএন নিউজ পেইজে গত ৯ সেপ্টেম্বর প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।

উক্ত সংবাদটি আজগুবি, মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত, ভুয়া সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

মিঠাছড়ি এলাকার চিহ্নিত সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা ছালেম তামজিদ প্রকাশ প্রমিদ সাংবাদিকদের মোটা অংকের বিনিময়ে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে।
মূলত শাক দিয়ে মাছ ঢা৺কার কার চেষ্টা করছে সন্ত্রাসী প্রমিদ।

দক্ষিণ মিঠাছড়ি এলাকার চিহ্নিত সন্ত্রাসী ছালেম তামজিদ প্রকাশ প্রমিদের নেতৃত্বে গত ৪ সেপ্টেম্বর ৮/১০জন অবৈধ অস্ত্রশস্ত্র নিয়ে আমার ফকিরা মুরার বাড়িতে হামলা চালিয়ে নগদ ১১ লক্ষ টাকা, স্বর্ণালংকার লুট, বাড়িঘর ভাঙচুরের ঘটনা ও মামলা ধামাচাপা দিতে মিথ্যা নাটক সাজিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এই ঘটনার ব্যাপারে রামু থানায় এজাহার জমা দিয়েছি। এবং রামু থানার ইনচার্জ দুই পক্ষকে ডেকেছিলেন কিন্তু আমরা থানায় উপস্থিত হলেও সন্ত্রাসী ছালেম তামজিদ প্রমিদ গং উপস্থিত হয়নি।

সংবাদে আরও বলা হয়েছে প্রমিদ গং আমার কাছে টাকা পাবে বলে অভিযোগ করছে। যদি টাকা পেয়ে থাকে উপযুক্ত প্রমাণাদি উপস্থাপন বা সমাজে বিচার না দিয়ে গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে বারোটায় আমার বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়ি ভাঙচুর, ১১ লাখ টাকা লুট ও আমার স্ত্রী, বোনসহ চারজনকে গুরুতর আহত করেছিল এই চিহ্নিত সন্ত্রাসী প্রমিদ।

আমি প্রতিবাদকারী একজন টিনধারী ব্যবসায়ী আমার বিরুদ্ধে অস্ত্রের অভিযোগ এনে মিথ্যা সংবাদ প্রকাশ খুবই দুঃখজনক। ভবিষ্যতে এহেন সংবাদপ্রকাশে সাংবাদিক ভাইদের আরো যত্নশীল হওয়ার জন্য অনুরোধ করছি।

প্রতিবাদকারী
হামিদুল হক
পিতা হাজী দুলা মিয়া
দক্ষিণ মিঠাছড়ি, রামু, কক্সবাজার।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com