1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত সিঙ্গাপুরে আন্তর্জাতিক এসজিপিতে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিষ্ফোরণে কিশোর নিহত মালয়েশিয়া নেয়ার প্রলোভনে চকরিয়ায় ৪ কিশোর অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি চকরিয়ায় সাব-স্টেশন কর্মচারীদের বেতনের ১৯ লাখ টাকা লুটের ঘটনায় একজন গ্রেফতার দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ ৫জন গ্রেফতার ঈদগাঁওতে ট্রাকভর্তি ১০টি বার্মিজ গরু জব্দ, চালক গ্রেপ্তার মহাসড়কের মালুমঘাটে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় ট্রলি চালক নিহত লামায় অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান, ৫ শ্যালো মেশিন ও বালু জব্দ

বাবাকে খুনের পর বিদেশে পালাতে গিয়ে ছেলে বিমানবন্দরে আটক

  • পোস্টিং সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

মাসুদ পারভেজ, চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলায় পিতাকে খুনের পর দুবাই পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছে ছেলে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ছেলে মিজানুর রহমানকে পুলিশ আটক করে।

জমি নিয়ে তর্কের জের ধরে বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বড় উঠান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আব্দুর রহমান প্রকাশ গোয়ালের বাড়িতে দা দিয়ে কুপিয়ে পিতা নুরুল হক চৌধুরীকে (৬৫) খুন করে দুবাই ও কাতার প্রবাসী ছেলে মো. নিজামুদ্দিন (৩১) ও মিজানুর রহমান (২৫)। এরপর থেকে তারা পলাতক ছিল।

এ ঘটনায় কর্ণফুলী থানায় হত্যা মামলা দায়ের করা হয়ে বলে জানান কর্ণফুলী থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান। তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

সিএমপি’র বন্দর জোনের উপ-কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা জানান, বিমানবন্দর থেকে আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com