1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত সিঙ্গাপুরে আন্তর্জাতিক এসজিপিতে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিষ্ফোরণে কিশোর নিহত মালয়েশিয়া নেয়ার প্রলোভনে চকরিয়ায় ৪ কিশোর অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি চকরিয়ায় সাব-স্টেশন কর্মচারীদের বেতনের ১৯ লাখ টাকা লুটের ঘটনায় একজন গ্রেফতার দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ ৫জন গ্রেফতার ঈদগাঁওতে ট্রাকভর্তি ১০টি বার্মিজ গরু জব্দ, চালক গ্রেপ্তার মহাসড়কের মালুমঘাটে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় ট্রলি চালক নিহত লামায় অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান, ৫ শ্যালো মেশিন ও বালু জব্দ

জনগণের সরাসরি অভিযোগ, সমস্যার কথা শুনবেন সিএমপি কমিশনার

  • পোস্টিং সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

মাসুদ পারভেজ:

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬ থানার জনগণের সরাসরি অভিযোগ, সমস্যার কথা শুনবেন সিএমপি কমিশনার হাসিব আজিজ।

প্রতি সপ্তাহে মঙ্গলবার বিকেল তিনটায় নগরের দামপাড়ায় পুলিশ কমিশনার কার্যালয়ে এই শুনানি হবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, প্রতি সপ্তাহে মঙ্গলবার বিকেল তিনটায় নগরবাসীর অভিযোগ, সমস্যার কথা শুনবেন ও সমাধানের চেষ্টা করবেন সিএমপি কমিশনার।

সিএমপির চারটি ক্রাইম ডিভিশনে প্রতি সপ্তাহে রোববার বিকেল তিনটায় উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে উপ-পুলিশ কমিশনাররাও নগরবাসীর বক্তব্য শুনবেন এবং তদনুযায়ী ব্যবস্থা নিবেন।

এছাড়াও প্রতিটি থানায় সপ্তাহে একদিন ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হবে। সেটা প্রত্যেক থানা থেকে নির্ধারিত হবে।

সপ্তাহের অন্যান্য দিন স্বাভাবিকভাবে কার্যক্রম অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com