1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত সিঙ্গাপুরে আন্তর্জাতিক এসজিপিতে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিষ্ফোরণে কিশোর নিহত মালয়েশিয়া নেয়ার প্রলোভনে চকরিয়ায় ৪ কিশোর অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি চকরিয়ায় সাব-স্টেশন কর্মচারীদের বেতনের ১৯ লাখ টাকা লুটের ঘটনায় একজন গ্রেফতার দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ ৫জন গ্রেফতার ঈদগাঁওতে ট্রাকভর্তি ১০টি বার্মিজ গরু জব্দ, চালক গ্রেপ্তার মহাসড়কের মালুমঘাটে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় ট্রলি চালক নিহত লামায় অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান, ৫ শ্যালো মেশিন ও বালু জব্দ

বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সমন্বিতভাবে কাজ করতে হবে : আরিফ

  • পোস্টিং সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

মাসুদ পারভেজ :

বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

আজ রোববার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসন-সহ বিভিন্ন সংস্থার সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

উপদেষ্টা আরো জানান, বন্যায় গ্রামীণ জনপদে রাস্তাঘাট, ব্রীজ, সেতু ও কৃষকের বড় ধরনের ক্ষতি হয়েছে। এগুলো সংস্কারে বেশি জোর দেয়া হচ্ছে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিটি করপোরেশন, ওয়াসা, এলজিইডি- সহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন সংস্থা সমূহের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসনের আয়োজনে চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থী প্রতিনিধীদের সাথে মতবিনিময় করেন উপদেষ্টা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com