1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত সিঙ্গাপুরে আন্তর্জাতিক এসজিপিতে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিষ্ফোরণে কিশোর নিহত মালয়েশিয়া নেয়ার প্রলোভনে চকরিয়ায় ৪ কিশোর অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি চকরিয়ায় সাব-স্টেশন কর্মচারীদের বেতনের ১৯ লাখ টাকা লুটের ঘটনায় একজন গ্রেফতার দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ ৫জন গ্রেফতার ঈদগাঁওতে ট্রাকভর্তি ১০টি বার্মিজ গরু জব্দ, চালক গ্রেপ্তার মহাসড়কের মালুমঘাটে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় ট্রলি চালক নিহত লামায় অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান, ৫ শ্যালো মেশিন ও বালু জব্দ

সাবেক এমপি লুৎফুর রহমান কাজল “সেব” সভাপতি নির্বাচিত

  • পোস্টিং সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

প্রেস বিজ্ঞপ্তি :

সোমবার শ্রিম্প হ্যাচারি এসোসিয়েশন অব বাংলাদেশ “সেব”এর জরুরী সাধারণ সভায় সাবেক এমপি লুৎফুর রহমান কাজল “সেব” সভাপতি নির্বাচন করা হয়েছে।

“সেব”এর সহ-সভাপতি আবদুর রহিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সকল হ্যাচারি মালিক ও প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে বর্তমান কার্যনিবার্হী পরিষদ (মেয়াদ পূর্ণ হওয়ায়) বিলুপ্ত করে “সেব”এর সাবেক সভাপতি লুৎফুর রহমান কাজল সাবেক এমপিকে সভাপতি নির্বাচিত করা হয়।

পরবর্তীতে অন্যান্য সদস্যদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে একজন যোগ্য মহাসচিব সহ একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত সভাপতিকে দায়িত্ব প্রদান করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধক্ষ মোহাম্মদ আলমগীর, নির্বাহী সদস্য মশিউর রহমান, শাহেদ আলী, সহিদ ফারুক সাচি, সদস্য ওয়াহিদউজ্জামান, গিয়াস উদ্দিন, জিসান উদ্দিন, আনিসুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, জসিম উদ্দিন, মখলেছুর রহমান, ওমর ফারুক, মোঃ নজরুল ইসলাম, আবদুর রহিম, সানা উল্লাহ আবু, সুজন বড়ুয়া, জাকের উল্লাহ, দেলোয়ার হোসাইন, হারুনুর রশিদ, আবদুল আলিম প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com