1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা অনুষ্ঠিত চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত

ভোটের জন্য টুইট করেছিলেন ট্রাম্প: ধর্ম উপদেষ্টা

  • পোস্টিং সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

অনলাইন ডেস্ক :

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘নির্বাচনি প্রচারণার অংশ হিসেবেই বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে টুইট করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার উদ্দেশ্য কিছু ভোট সংগ্রহ করা। সরকার তার কথার সঙ্গে একমত পোষণ করে না।’ আজ রবিবার (৩ নভেম্বর) সকালে সাভারে দুই দিনব্যাপী ‘সুন্নাহ কনফারেন্সের’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদল হলেও বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপক্ষীয় সম্পর্ক বজায় রাখতে বদ্ধপরিকর দেশটি। আমি মনে করি ডোনাল্ড ট্রাম্পের এই টুইট যৌক্তিক নয়।’

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, ‘বাংলাদেশে থাকা সনাতন ধর্মের অনুসারীরা অত্যন্ত নিরাপদে আছেন। ধর্ম অনুশীলন ও ধর্ম চর্চার ক্ষেত্রে কোনো বাধা নেই। সম্প্রতি জন্মাষ্টমী ও দুর্গাপূজা অত্যন্ত নিরাপদে পালন করেছেন তারা। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তারা কিছু দাবির কথা জানিয়েছেন। সেগুলো সরকারের উচ্চ পর্যায়ে বিবেচনা করা হচ্ছে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com