1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত চকরিয়ায় প্রধান শিক্ষকের ৪ লাখ টাকা ছিনতাই, মারধরের অভিযোগ পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার লামায় পাহাড়ধসে নিহতদের পরিবারের পাশে এমপি সাচিং প্রু জেরি বমু বিলছড়িত পশ্চিম পাড়ায় টিপুর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

রামুতে বন্য হাতির আক্রমণে নিহত ১

  • পোস্টিং সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
প্রতিনিধি, রামু থেকে :কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে আব্দুল হক (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) শনিবার ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের পাঞ্জেগানা সোনাইছড়ি সড়কের চিকন ছড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হক একই ইউনিয়নের ঢালারমুখ গ্রামের মো. হোসেন প্রকাশ মাদুর ছেলে। আবদুল হক ঢালারমুখ নয়াপাড়া সমাজ কমিটির সভাপতি।

নিহতের ছেলে রিফাত হোসেন জানান, ভোরে বাসা থেকে বের হয়ে সোনাইছড়িতে ধান আনতে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন তার বাবা। হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।রাজারকুল ইউনিয়নের চেয়ারম্যান মুফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। কয়েকদিন ধরে ওই এলাকায় মানুষ বন্য হাতির আতঙ্কে আছে।

লোকালয়ে নেমে আসা হাতি ঘর-বাড়ি ও জানমালের ক্ষতি করছে। ’রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধরী জানান, ‘নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com