1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় সাংবাদিকদের উপর হামলার হোতা বালুদুস্য নাজিম দুইদিনের পুলিশ রিমান্ডে  চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত

বিয়ের পিঁড়িতে বসা হলো না নোমানেরঃ সড়কে ঝরল প্রাণ

  • পোস্টিং সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

জিয়াউল হক জিয়াঃ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট স্টেশনের দক্ষিণে সড়ক দুর্ঘটনায় ঝরলো তাজা প্রাণ। বিয়ের পিঁড়িতে বসা হলো না নোমানের।

শুক্রবার (১৭ জানুয়ারী) সকাল ৯টার দিকে মালুমঘাট ষ্টেশনস্হ ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তাট অফিসের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত-হুমায়ুন কবির লোকমান (৩৫) উপজেলার ডুলাহাজারা ইউপির ৫নং ওয়ার্ডের বালুরচর এলাকার বশির আহমদের ছেলে।

নিহতের চাচাতো ভাই মোঃ হিরু জানান-আমার ভাই নোমান মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালের দারোয়ানের চাকরিরত রয়েছেন। সকালে ডিউটি শেষ করে বাড়ীতে এসে আবারো জরুরী কাজে হাসপাতালে যাচ্ছিল। এমতাবস্থায় ঘটনাস্থলে পৌঁছলে কক্সবাজামূখি নাইটকোচ শ্যামলী গাড়ীর ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারিয়েছে। তবে ঘাতক গাড়ীটি চলে যাওয়ায় আটক করা যায়নি। দুঃখের বিষয় হলো আগামী ২০ জানুয়ারী ভাইটির বিয়ের দিন ছিল আর বিয়ের পিঁড়িতে বসা হলোনা।

মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মেহেদী হাসান জানান-কক্সবাজারমুখি দ্রুতগামী শ্যামলী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী মারা যান।ঘাতক বাসটি ধরার জন্য চেষ্টা চালাচ্ছি। আইনী প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেয়া হবে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com