1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ

বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার

  • পোস্টিং সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মোঃ নাজমুল হুদা, লামাঃ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দীন আহমদ এর নির্দেশনায় চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নে সাম্প্রতিক সময়ে টানা বর্ষণে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে করে ৮ কেজি চাউল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই, ২০২৬ ইং,) পশ্চিম পাড়া মুছার দোকানের পাশে বিকালে বর্ণিত চেয়ারম্যান এর নিজ অর্থায়নে এ ত্রাণ বিতরণ করা।

এ সময় উপস্থিত ছিলেন বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতলব, ১ নং ওয়ার্ড এর সাবেক মেম্বার ও সভাপতি আহমদ মিয়া, পশ্চিম পাড়া মসজিদের খতিব কারী আমিন উল্লাহ, মাওলানা সরোয়ার আলম কুতুবী, হাফেজ মোঃ ফরিদুল আলম ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবদুর রহিম,সেক্রেটারি মোহাম্মদ টিপু,স্থানীয় মুরব্বি আবদুস ছালামসহ অনেকেই।

প্রসংগত, বমু বিলছড়ি ইউনিয়ন প্রতিটি ওয়ার্ড, গ্রাম মহল্লায় বন্যা পরবর্তীকালে ক্রমান্বয়ে প্রায় ৬০০ পরিবারকে এ চাউল বিতরণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com