1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত চকরিয়ায় প্রধান শিক্ষকের ৪ লাখ টাকা ছিনতাই, মারধরের অভিযোগ পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার লামায় পাহাড়ধসে নিহতদের পরিবারের পাশে এমপি সাচিং প্রু জেরি বমু বিলছড়িত পশ্চিম পাড়ায় টিপুর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩

  • পোস্টিং সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩

জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় কাভার্ড ভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে ইমাম হোসেন (৩৯) নামের এক যাত্রী নিহত হন।এসময় আরো তিনজন কমবেশি আহত হয়েছেন।
রবিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং বাজারের উত্তরে সাইফা কমিউনিটি সেন্টার এর পার্শ্বে মর্মান্তিক র্দুঘটনা ঘটেছে।
নিহত-ইমাম হোসেন (৩৯) বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকার শামসুল আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ আরিফুল আমিন জানান,রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামমূখি বড় কাভার্ড ভ্যান(যার রেজি নং ঢাকা মেট্টো-ট-১৫-৩৮১৬) বেপরোয়া গতিতে এসে বিপরীতমূখি যাত্রীবাহি একটি সিএনজি গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।এসময় র্দুঘটনা দেখে স্হানীয় লোকজন বা প্রত্যক্ষদর্শীরা দৌঁড়ে এসে আহতদের উদ্ধার করেন।পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিএনজি যাত্রী ইমাম হোসেন (৩৯) কে মৃত ঘোষণা করেন,বাকীদেরকে চিকিৎসা দিচ্ছেন।তাদের নাম,ঠিকানা সংগ্রহ করা হচ্ছে।
থানার ইনচার্জ আরো জানান,র্দুঘটনা ঘটিয়ে কাভার্ড ভ্যান গাড়ীর চালক দ্রুত গাড়ী চালিয়ে পালিয়ে যান।তবে গাড়ীটি শণাক্ত করার পর জব্দ করা হবে।দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি জব্দ করা হয়েছে।আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এবিষয়ে অবশ্যই আইনী ব্যবস্হা নেওয়া হবে বলে জানিয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com