1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ

চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

  • পোস্টিং সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে শিশুদের নিয়ে কাজ করা মানবিক সংস্থা অ্যালাউ দ্যা চিলড্রেন।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প ঘুনিয়া বিডিতে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়ন ও সার্বিক সহযোগিতায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মাতামুহুরী নদীর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
সংস্থার স্থানীয় কর্মকর্তারা জানান, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় চকরিয়ায় মানুষের জানমাল ও জীবিকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্গত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘবের উদ্দেশ্যে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক নিপল কান্তি দেব, এলসিসি কমিটির সভাপতি সুমন দে এবং সদস্য নিপুল মল্লিক, বিধান ধর, সুধীর দে ও আশকি মনি দে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com