1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বড়িতে দুর্ধর্ষ চুরি নিয়ে গেছে স্বর্ণালংকার-টাকা ও মুল্যবান সামগ্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত সিঙ্গাপুরে আন্তর্জাতিক এসজিপিতে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিষ্ফোরণে কিশোর নিহত মালয়েশিয়া নেয়ার প্রলোভনে চকরিয়ায় ৪ কিশোর অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি চকরিয়ায় সাব-স্টেশন কর্মচারীদের বেতনের ১৯ লাখ টাকা লুটের ঘটনায় একজন গ্রেফতার দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ ৫জন গ্রেফতার ঈদগাঁওতে ট্রাকভর্তি ১০টি বার্মিজ গরু জব্দ, চালক গ্রেপ্তার মহাসড়কের মালুমঘাটে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় ট্রলি চালক নিহত

চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল

  • পোস্টিং সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

ছোটন কান্তি নাথ, চকরিয়া ঃ

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় গভীর রাতে বসতবাড়িতে হানা দেওয়া ডাকাত প্রতিরোধে যৌথবাহিনীর অভিযানে গিয়ে নির্মমভাবে ছুরিকাঘাতে নিহত সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট মো. তানজিম ছারোয়ার নির্জন (২৩) হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার চার মাসের মধ্যেই পুলিশ তদন্ত কার্যক্রম শেষ করেন। এর পর মামলার তদন্তকারী কর্মকর্তা চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী আজ রবিবার উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন।

চকরিয়া আদালতে কর্মরত পুলিশ পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. আনোয়ারুল ইসলাম জানান- চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে পুলিশ ১৮ জনের সম্পৃক্ততা পেয়েছে। সেই ১৮ জনের বিরুদ্ধেই তদন্তকারী কর্মকর্তা আজ রবিবার আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন। তন্মধ্যে অভিযোগপত্রে নাম থাকা ১২ আসামী ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারান্তরীণ রয়েছেন।

কোর্ট ইন্সপেক্টর আরও জানান- সেনা কর্মকর্তা তানজিম ছারোয়ার নির্জন হত্যাকাণ্ডের ঘটনায় ডাকাতির প্রস্তুতিসহ হত্যা ও অস্ত্র আইনে থানায় পৃথক দুটি মামলা রুজু হয়। দুই মামলাতেই ১৮ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তন্মধ্যে পলাতক ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী ও মালামাল ক্রোকী পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী জানান- সেনা কর্মকর্তা তানজিম ছারোয়ার নির্জন হত্যাকাণ্ড ও ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়। তন্মধ্যে ডাকাতির প্রস্তুতিসহ সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আবদুল্লাহ আল হারুণুর রশীদ বাদী হয়ে ১৭ জনের নামোল্লেখ করে মামলা করেন। একইসঙ্গে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলমগীর বাদী হয়ে অস্ত্র আইনে মামলা রুজু করেন।

তদন্ত কর্মকর্তা আরও জানান- সেনা কর্মকর্তা হত্যায় যে ১৭ জনের নামে মামলা রুজু করা হয়েছিল সেখান থেকে এই হত্যাকাণ্ডে ৬ জনের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের বাদ দেওয়া হয়েছে অভিযোগপত্রে। আবার ব্যাপক তদন্তে বের হয়ে আসে এজাহারের বাইরে থাকা আরও ৭ জনের নাম। সেই ৭ জনসহ সর্বমোট ১৮ জনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ হত্যা ও অস্ত্র আইনে রুজু হওয়া পৃথক মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

উল্লেখ্য- গত বছরের ২৪ সেপ্টেম্বর ভোররাতে ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়ার মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বসতবাড়িতে সশস্ত্র ডাকাত প্রতিরোধ অভিযানে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহত হন। এ সময় যৌথবাহিনী ঘটনাস্থল থেকে তিন ডাকাতকে আটক এবং তাদের ফেলে যাওয়া দেশে তৈরি একটি বন্দুক, ছয়টি গুলিও উদ্ধার করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট তানজিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় লেফটেন্যান্ট তানজিমের বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সে ২০২২ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে আর্মি সার্ভিস কোরে (এএসসি) কমিশন লাভ করেন। ##

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com