1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় সাংবাদিকদের উপর হামলার হোতা বালুদুস্য নাজিম দুইদিনের পুলিশ রিমান্ডে  চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত

চকরিয়ায় আরিফ হত্যাকান্ডে আহত ব্যক্তি আর নেইঃ গ্রেফতার আছেন ৫জন

  • পোস্টিং সময় : শনিবার, ২৪ মে, ২০২৫

জিয়াউল হক জিয়াঃ

কক্সবাজারের চকরিয়ায় জমির সীমানা বিরোধের জের ধরে পরিকল্পিত ভাবে ছুরিকাঘাতে খুন হন জামায়াত কর্মী আরিফুল হোসেন (৩৫)।এসময় আরিফকে আনতে গিয়ে একই ঘাতকের চুরিকাঘাতে গুরুতর আহত খাইরুদ্দিন চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন।
শনিবার (২৪মে) চিকিৎসাধিন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
গত ২০মে হত্যাকান্ডটি ঘটেছিল উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাছিমারকাটা-সিকদারপাড়া এলাকায়।
নিহত-খাইরুদ্দিন ও ঘটনাস্থলে নিহত হওয়া আরিফের জেটাতো ভাই।দুইজনই ওই এলাকার বাসিন্দা।
হত্যার ঘটনায় নিহতের ভাই আরমান হোসেন বাদী হয়ে গত মঙ্গলবার রাতে ৫ জনের নাম উল্লেখ সহ আরো ৩জনকে অজ্ঞাত রেখে থানায় একটি হত্যা মামলা দাযের করেছিল।এঘটনায় পুলিশ ৫জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।
গ্রেফতারকৃতরা হলেন—প্রধান অভিযুক্ত ও নিহতের চাচাতো ভাই সাজ্জাদ হোসেন সুজন (৩৫), তার মা ফাতেমা বেগম (৫৫), বোন রেশমী আক্তার (২২), ছোট ভাইয়ের স্ত্রী রচনা আক্তার (২৮) ও স্ত্রী জাকিয়া সুলতানা সুমাইয়া (২৫)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান,জামায়াত কর্মী আরিফ হত্যার ঘটনায় আহত খাইরুদ্দিন চমক হাসপাতালে চিকিৎসাকালে মারা গেছেন বলে আজ রাতে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে ঘটনায় জড়িত ৫জনকে আটকের পরে জেল হাজতে পাঠানো হয়েছে।নিহত খাইরুদ্দিনের লাশ চমকে ময়নাতদন্তের শেষে এলাকায় আনা হবে বলে জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com