1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় সাংবাদিকদের উপর হামলার হোতা বালুদুস্য নাজিম দুইদিনের পুলিশ রিমান্ডে  চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত

চকরিয়া অস্ত্রের কারখানার সন্ধান, কারিগর গ্রেফতার

  • পোস্টিং সময় : বুধবার, ৪ জুন, ২০২৫

জিয়াউদ্দিন ফারুকঃ
চকরিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নুরুল আলম নামে এক ব্যক্তির বসতঘরে অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পেয়েছে। এসময় তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর মেশিন ও সরঞ্জাম।

মঙ্গলবার রাতে উপজেলার বিএমচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছৈইন্ন্যামারঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার অস্ত্র তৈরীর কারিগর নুরুল আলম একই ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড ভৈরম্যারঘোনা একটিক্কাখালী গ্রামের আবদুল বসুর ছেলে।

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন,
নুরুল আলম নিজের ঘরে দেশীয় তৈরী বন্দুক এর কারখানা গড়ে তোলে। এখান থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অস্ত্র বিক্রি করা হত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অস্ত্র তৈরীর কারিগর নুরুল আলমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com