1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় সাংবাদিকদের উপর হামলার হোতা বালুদুস্য নাজিম দুইদিনের পুলিশ রিমান্ডে  চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত

‘কর্মকুত্তা’ পরিচয় দেওয়া তহশীলদার খালেদা বেগমকে শোকজ নোটিশ

  • পোস্টিং সময় : বুধবার, ২০ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ চকরিয়া উপজেলা ভূমি সেবা মেলায় ঔদ্ধত্যপূর্ণভাবে নিজেকে ‘কর্মকুত্তা’ পরিচয় দেওয়া তহশীলদার খালেদা বেগমকে ৩ দিনের মধ্যে লিখিত জবাব দেয়ার নির্দেশনাসহ শোকজ নোটিশ দিয়েছেন নিয়ন্ত্রণকারী কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ণ দেব।

স্মার্ট ভূমি সেবা,স্মার্ট নাগরিক’ এবং ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি,সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কক্সবাজারের চকরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা ২০২৬’। এ উপলক্ষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে বসেছে বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের একাধিক সেবা স্টল। সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকরা এসব সেবা স্টল ঘুরে দেখার সময় ঘটে ঔদ্ধত্যপূর্ণ অসদাচরণের ঘটনা। অথচ কর্তৃপক্ষ তিন দিনব্যাপী এই মেলা ও ভূমি সেবা সপ্তাহের ব্যাপক প্রচার ও সেবা দানের লক্ষ্যে  স্থানীয় সাংবাদিকদের দাওয়াত দেন। এসময়  চিরিংগা ইউনিয়ন ভুমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) খালেদা বেগমের কাছ থেকে স্থানীয় সাংবাদিকরা জানতে চাইলে তিনি দাপটের সাথে বলেন, এটি ভূমি মেলা নয় এটি ফেঝা (বাজে খড়কুটা) মেলা আর আমি কর্মকর্তা নয় কর্মকুত্তা। তার এমন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়।

চিরিংগা ইউনিয়ন ভূমি অফিসের এই নারী কর্মকর্তা খালেদা বেগমের এমন কটাক্ষমূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। একজন সরকারি কর্মচারীর এমন বক্তব্য সরকারের ভূমিসেবা কার্যক্রমের বিরুদ্ধে অবস্থান শুধু নয়, এটি চাকুরী বিধিমালার সুস্পষ্ট লংঘন। তার বিরুদ্ধে সেবা গ্রহীতাদের সাথেও অসদাচরণের অভিযোগ উঠেছে।

এই বিষয়ে গতকাল (মঙ্গলবার) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালেদা বেগমকে শোকজ নোটিশ দিয়েছেন। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ণ দেব জানান, বিষয়টি কক্সবাজারের জেলা প্রশাসককে জানানো হয়েছে এবং শোকজ নোটিশের জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com