1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা অনুষ্ঠিত চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত

ঈদগাঁওতে মাদক সরঞ্জাম নিয়ে দুই যুবক সহ গ্রেফতার ৭

  • পোস্টিং সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

জিয়াউল হক জিয়া,কক্সবাজারঃ
কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের অভিযানে মাদক সরঞ্জাম নিয়ে দুই যুবক সহ ৭জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল পর্যন্ত অভিযানে এসব আসামীদের আটক করা হয়েছে।ধৃতদেরকে একই দিনে আদালতে সোপর্দ্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-জিয়াবুল বশর (২৩), আনোয়ার হোসেন (২৩),রাবিয়া বসরী,জান্নাত আরা বেগম,মোঁ দেলোয়ার হোসেন,আনোয়ার হোসেন ও মোঃ ইব্রাহিম।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান-বিভিন্ন অপরাধ নির্মূল আর অপরাধীদের আইনের আওতায় আনতে অভিযান চালানো হয়।তারই ধারাবাহিকতায় গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযানে সিআর ও জিআর পরোয়ানাভুক্ত ৫ জন সহ জালালাবাদ ইউনিয়নের বাঁশঘাটা বাজারে অভিযান চালিয়ে মাদক সেবনের প্রস্তুতিকালে দুই যুবককে হাতেনাতে সরঞ্জাম সহ গ্রেফতার করা হয়।
জব্দকৃত আলামত: ইয়াবা সেবনে ব্যবহৃত ৬টি নমনীয় প্লাস্টিকের পাইপ (৫টি লাল ও ১টি সাদা)।৪টি লাল রঙের বোতলের ছিপি ও ১টি গ্যাস লাইটার। ইয়াবা সেবনের কাজে ব্যবহৃত ৪ ফুট ৬ ইঞ্চি দৈর্ঘ্য এবং ১৭ ইঞ্চি প্রস্থের একটি ফয়েল পেপার।
এই ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে ঈদগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৭ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। যাহা ঈদগাঁও মামলা নং- ১৪/২৬ইং সহ গ্রেফতারকৃত সকল আসামিকে বৃহস্পতিবার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com