1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
পেকুয়ায় বৃদ্ধ আবু তাহেরকে হত্যার দায়ে তিনজনের বিরুদ্ধে মামলা চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত লামায় নারী পর্যটককে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ চকরিয়ার উত্তর হারবাংয়ে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী: মানববন্ধন ও বিক্ষোভ চকরিয়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ লামা পৌরসভার সোয়া ১১ কোটি টাকা বাজেট ঘোষণা সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম চকরিয়ায় ‘জব ফেয়ার অনুষ্ঠান সম্পন্নঃ কর্মসংস্থানে নতুন সম্ভাবনার দুয়ার হাতি থাকলে বন নিরাপদ, তিন দিনের প্রশিক্ষণে জীববৈচিত্র্য রক্ষার অঙ্গীকার  লামায় বৃদ্ধাশ্রমের জায়গা সীমানা ও মালিকানা নিয়ে সংঘর্ষ, সেনা-পুলিশ মোতায়েন

পেকুয়ায় বৃদ্ধ আবু তাহেরকে হত্যার দায়ে তিনজনের বিরুদ্ধে মামলা

  • পোস্টিং সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬

জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের পেকুয়ায় গৃহবধূর পরকীয়ার বলি হয়ে খুন হওয়া বৃদ্ধ আবু তাহের (৬৫) হত্যাকান্ডে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহতের ছেলে মোঃ তারেক।
ঘটনার ৭২ ঘন্টার পরে রবিবার (২৮ জুন) রাতে এজাহারে পেয়ে নথিভুক্তের মাধ্যমে মামলা হিসাবে রেকর্ড করা হয়েছে।
নিহত-বৃদ্ধ আবু তাহের (৬৫) উপজেলার মগনামা ইউনিয়নের হারুণ মাতবরপাড়া মৃত আব্দু সাত্তারের ছেলে।
মামলার আসামীরা হলেন-মোঃ সিফাত (২৭) একই এলাকার পুরাতর বহদ্দাপাড়ার নুর হোসেনের ছেলে ও মোঃ বাহাদুর (৩০) একই এলাকার শাহ আলমের ছেলে। অপরজনের নাম পরে জানানো হবে বলে বাদীপক্ষ জানিয়েছেন।
মামলা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেন পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান সুমন।তিনি বলেন,মগনামায় বৃদ্ধ আবু তাহের হত্যাকান্ডে তিনজনকে আসামী করে, নিহতের ছেলে মো.তারেক বাদী হয়ে একটি এজাহার দায়ের করেন।এজাহারটি রেকর্ড করা হয়েছে আর এজাহারভুক্ত আসামীদের ধরতে পুলিশ মাঠে রয়েছেন।আশা করছি তাদেরকে আটক করে আদালতে সোপর্দ্দ করা হবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনেও তদন্ত অব্যাহত রয়েছে।
উল্লেখ্য,গত বৃহস্পতিবার (২৬ জুন) রাতে মগনামা ইউনিয়নের হারুণ মাতবরপাড়া এলাকায় পূর্বের পুত্রবধূর পরকিয়া বলি হয়ে খুন হওয়া বৃদ্ধ আবু তাহেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
হত্যার বিষয়ে নিহতের মালেয়শিয়া প্রবাসীর ছেলে ওমর ফারুক কায়সার ভিডিও বার্তায় জানান,আমার স্ত্রী তৈয়বা বেগমের পরকীয়ার কারণে আমার আব্বুকে সিফাত ও সহযোগীরা পরিকল্পিত ভাবে গিয়ে খুন করেছেন।আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com