মোঃ নাজমুল হুদা, নিজস্ব প্রতিবেদকঃ চকরিয়ার দূর্গম জনপথ ৪ নং বমু বিলছড়িতেন এবারে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার:(১১ জুলাই) বিকালে বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদ এ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান, উপসহকারী কৃষি অফিসার ও টেক অফিসার মোঃ মেজাম্মেল হক, ইউপি মেম্বার ক্রমান্বয়ে শারমিন আক্তার,মোঃ শফিকুর রহমান শফি,মোঃ কফিল উদ্দীন, আনোয়ার হোসেন প্রমূখ।
সূত্রে জানায়, বমু বিলছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের ত্রাণ সামগ্রী ১০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি চিড়া ও ১ কেজি চিনি।
Leave a Reply