1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বমু বিলছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ পৌঁছে দিলেন নুরুল আবছার মাতামূহুরীতে ভাতিজাদের ছুরিকাঘাতে চাচা খুন লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জনের মৃত্যু চকরিয়ায় পাহাড় ধসে ২ জনের মৃত্যু চকরিয়া ও মাতামুহুরীতে বন্যা পরিস্থিতির ভয়াবহ রূপ : চরম জনর্দূভোগ চকরিয়ায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক মনসুর মহসিন সরইতে ব্রীজের সড়ক ভেঙে বিচ্ছিন্ন দুর্ভোগে প্রায় ৫০০ পরিবার খুটাখালীতে ভাই হত্যার তিনদিন পরে হত্যা মামলা রেকর্ড বান্দরবানে টানা বৃষ্টিতে বিপর্যস্ত , লামা-আলীকদম সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ব্র্যাক ব্যাংকের চকরিয়া শাখার ২৫ বছর পূর্তি ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

বমু বিলছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ পৌঁছে দিলেন নুরুল আবছার

  • পোস্টিং সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬

মোঃ নাজমুল হুদা, নিজস্ব প্রতিবেদকঃ চকরিয়ার দূর্গম জনপথ বমু বিলছড়িতে টানা বর্ষন ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বোটযোগে স্বেচ্ছাসেবকদের নিয়ে মানবিক কাজের অংশ বিশেষ ত্রাণের প্যাকেট পৌঁছে দিলেন বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা মোঃ নুরুল আবছার।

শুক্রবার (১০ জুলাই) সকাল থেকে ত্রানের প্যাকেট প্রস্তুতির পরে বিকাল হতে নিজ অর্থায়নে এ ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া দেন তিনি। সরেজমিনে, প্রথমে ১ নং ওয়ার্ড এর মাতামুহুরী নদীর বমুরমুখ বাজার ঘাট হতে শুরু করে মাইজ পাড়া,পূর্ব পাড়া,বড়ুয়া পাড়া, বমু পানিস্যাবিল ৪ ও ৫ নং ওয়ার্ড, ফকিরঝিরি, পুকুরিয়া খোলা ও ফাদুখোলা গ্রামের নিচু এলাকায় বসবাসকারীর মাঝে এ ত্রাণ পৌঁছে দেন।

এ সময় অংশ নেন বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির নেতা নুরুল আবছার, ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন, যুগ্ন আহবায়ক মোঃ ইলিয়াছ, ইউনিয়ন যুবদলের সাবেক সম্পাদক মোঃ আবু তৈয়ব, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব হাসান, ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবদুর রহিম,বর্তমান সেক্রেটারি মোঃ টিপু সোলতান, ৩ নং ওয়ার্ড বিএনপির যুগ্ন সম্পাদক সরোয়ার আলম, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহির আহমদ, সেক্রেটারি আবদুল মতলব, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি মেম্বার রফিক আহমদসহ সাংবাদিক,দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপির নেতা নুরুল আবছার জানান, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনী এলাকা (চকরিয়া -পেকুয়া) সালাহউদ্দিন আহমেদের পক্ষে বমু বিলছড়িতে বন্যায় কবলিত মানুষের মাঝে চাল,শুকনা খাবারের ত্রাণ বিতরনের আয়োজন করা হয়। এরকম প্রাকৃতিক দুর্যোগে দল,মতনির্বিশেষে সকলকে অসহায়দের মাঝে সামথ্যবানদের এগিয়ে আসা দরকার।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com